সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর উপজেলার ফচিকা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব প্রথমে ৫০০০ টাকা দাবি করে জমি খারিজ আবেদন গ্রহন করার সময়। আমি জানি এই দাবি অবৈধ এবং অন্যায় কিন্তু নিরুপায় হয়ে এই টাকা তাকে পরিশোধ করি। জমি খারিজ সম্পন্ন হওয়ার পর খারিজ খতিয়ান এবং নতুন হোল্ডিং আপডেট এর সময় আরো ২০০০ টাকা দাবি করে। আমি সেই ২০০০ টাকাও পরিশোধ করি। আমার কাগজপত্র একদম ফ্রেশ ছিল অর্থাৎ কোন ঝামেলা ছিলনা। ইভেন আমার জমির পূর্ববর্তী মালিক ৩ বছরের খাজনা অগ্রীম পরিশোধ করেছিল।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।