BRX2PSAL

নতুন পাসপোর্ট আবেদন বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

আমি আমার আব্বা আম্মার হজে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করি এবং সব ডকুমেন্টস কমপ্লিটলি রেডি করে আজকে তাদেরকে বরিশাল পাসপোর্ট অফিসে পাঠাই ফিঙ্গার এবং ছবি তোলার জন্য। যখন পাসপোর্ট অফিসে ডকুমেন্ট ভেরিফাই করলো এবং জিজ্ঞেস করল যে আবেদনকারীর পিতার পেশা কি? তখন আবেদনকারী বলল তার পিতা মৃত এবং পেশা বিজনেস ছিল। তখন তারা সাথে সাথে আবেদনটি রিজেক্ট করে দিল এবং বলল বাইরে কম্পিউটারের দোকান থেকে আবেদন বাতিল করার ফর্ম নিয়ে নতুন করে আবেদন করতে। এরপর কম্পিউটার দোকানদার দুইটা পাসপোর্ট এর জন্য ২৬০০ টাকা নেয় এবং নতুন করে আবেদন করে দিবে বলে সেই পুরনো ফর্মই (পিতার পেশা- বিজনেস) যেটার ভুলের জন্য অফিসার একসেপ্ট করেনি সেটাই এবার কম্পিউটারের দোকানদার হয়ে যাওয়াতে অফিসার একসেপ্ট করে।

বিবরণ
টাকার পরিমাণ ৳২,৬০০
যে কাজের জন্য নতুন পাসপোর্ট আবেদন
দপ্তর পাসপোর্ট অফিস
বিভাগ বরিশাল
থানা / উপজেলা বরিশাল
রিপোর্টের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১০ বার
এই দপ্তরের সব রিপোর্ট
০ মন্তব্য

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ২১৪ BRA9CLA5
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরির জন্য ফিঙ্গার এবং ছবি উঠানো

ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১.১ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ৮২ RJ6GQSK6
০ মন্তব্য