পুর্বগুজরা ইউনিয়ন ভুমি অফিস হতে ফোন করে অফিসে ডেকে আনা হয়, এবং বলা হয় আপনি বাদী জায়গাটি আপনার দখলে দেখিয়ে আদালতে রিপোর্ট প্রেরণ করা হবে, তার জন্য টাকা দিতে হবে ১২০০০০ টাকা। আমি টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তারা আমার খালি জায়গাটি বিবাদীর দখলে দেখিয়ে রিপোর্ট প্রদান করে। আমি রাউজানের এসি ল্যান্ড, ইউনিয়ন ভুমি কর্মকর্তা কারও কাছে খালি জায়গা কিভাবে বিবাদীর দখল দেখানো হলো এর কোন সদুত্তর খুজে পাইনি। পরবর্তীতে একজন পরিচিত কর্মচারীর সাথে গোপনে কথা বলে জানতে পারি ১৫০০০০ টাকার বিনিময়ে রিপোর্ট বিবাদীর পক্ষে লিখে দেয়। পরবর্তীতে আমি নারাজি রিপোর্ট করি আদালতে। আদালত আবার রিপোর্ট প্রদানের কথা বলা হলেও অদ্যাবধি এসিল্যান্ড অফিস এটা নিয়ে কোন উদ্যোগ নেয়নি।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।