আমি মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট(১০৳)কেটে সবকিছু জিজ্ঞেস করে, তারা আমাকে মেডিসিন ডাক্তারের কাছে পাঠায় এবং বলে সেখানে বললে তারা চেক করে সবকিছু তারপর আপনাকে সেটা দিয়ে দিব। কিন্তু যখন আমি ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের বিষয়টি বলি তখন ডাক্তার কিছু শোনার আগেই সেটা করে দেবে না বলে প্রত্যাখ্যান করে ও পাশের রুমে পাঠিয়ে দেয় যেখানে তাদের সহকারি বা পিয়ন ছিল। পরে পিওনের সাথে কথা বলে (২০০ টাকা দিলে সে সার্টিফিকেট ব্যবস্থা করে দিবে) ঠিক করি! পরে কিছুক্ষণ পর সে ডাক্তারের কাছে ফরমটি নিয়ে যায় ও কাজটি সম্পন্ন হয়! সনদটি আমার অতি দ্রুত দরকার ছিল তাই আমি সে বিষয়ে কোনো প্রতিবাদ করিনি! ঘটনাটি: শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর!
one Dr. asked 2000 taka for given my father's death certificate :(
রোগী ভর্তি করাতে যেয়ে উনারা বলতেছিলো সিট খালি নেই। পরে একজন আয়াকে ৫০০ টাকা দিতেই উনি ভিতরে গিয়ে নিজে কেমনে কী করে আসলো। সিট পেয়ে গেলাম
Asked for 500 to get me a bed for my son
কিডনি বিভাগে ভর্তি হয়েছি। তারপর ছাড়পত্র আনার সময় ওয়ার্ল্ড বয় চা নাস্তা বাবদ কিছু টাকা দাবি করে।। তারপর তা পরিশোধ করি।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।