সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
CT8JLJVK
কক্সবাজারের নতুন বিডিএস জমি জরিপের আওতাধীন নিজস্ব সার্ভেয়ার জমি সংক্রান্ত জরিপ ও রেকর্ড সংশোধনের কাজে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন জমির মালিকের কাছ থেকে কাজের ধরন ও পরিস্থিতি অনুযায়ী সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত অর্থ দাবি ও গ্রহণ করে থাকেন। আমার অভিযোগ অনুযায়ী, RS-BS রেকর্ড সঠিকভাবে সংশোধন করে দেওয়ার কথা বলে সার্ভেয়ার আমার কাছ থেকে ২৫,০০০ টাকা গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে তিনি আমার আরেক প্রতিবেশীর কাছ থেকে প্রায় ১,০০,০০০ টাকা গ্রহণ করে আমার স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন বলে আমি জানতে পারি। আমার মতো আরও শত শত জমির মালিক ও সাধারণ মানুষ একইভাবে হয়রানি হচ্ছেন
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
Comments 0
No comments yet. Be the first.