সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
CTCECNDG
কিছুদিন আগে আমরা আমাদের ৩.৩৪শতক জমি বিক্রি করেছিলাম। জমিটি হস্তান্তর করতে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে যাই। আমাদের সব কাগজপত্র দলিল ঠিক থাকার পর ও তারা বলে আমাদের জমিটি আগে খতিয়ান এ ডোবা ছিলো ওখান থেকে বাড়ি লিখা আছে। ২মাস আগে সরকারের নতুন আইনে লিখা আছে এরজন্য ৫% ভ্যাট দিতে হবে।অথচ এই আইন হওয়ার অন্তত ১০/১৫ বছর আগে আমরা খতিয়ান এ ডোবার জায়গায় বাড়ি দেখানো হয়েছিলো কারন আমরা এখানে বাড়ি করবো তাই। তখন আমরা আমাদের পরিচিত ভেন্ডর কে জিজ্ঞেস করেছি বলেছে এই আইন শুধুমাত্র পৌরসভার ক্ষেত্রে প্রযোজ্য।অথচ আমাদের জায়গাটা হচ্ছে প্রত্যন্ত গ্রামে যেখানে এই আইনে ভ্যাট দিতে হবে এটা সম্পূর্ণ জালিয়াতি। ওরা আমাদের কাছে ৫০ হাজার ঘুষ চায় অনেক জোড়াজুড়ির পর ৪০ হাজার দিতে হয়েছে।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
Comments 0
No comments yet. Be the first.