জমি খারিজ বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

আমি আমার ফুফুর জমি খারিজ (নামজারি) করার জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে গেলে সেখানে কর্মরত পিয়ন আমার কাছে ৮,০০০ টাকা দাবি করেন। আমি তাকে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত খরচ সম্পর্কে জানালে তিনি বলেন, টাকা না দিলে তিনি আমার কাজ করে দিতে পারবেন না। পরবর্তীতে তার মাধ্যমে আবেদন করার জন্য তিনি আমার কাছ থেকে ১,০০০ টাকা নেন। আবেদনটির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আমাকে জানান যে, আমার আবেদনটি বাতিল হয়ে গেছে এবং পুনরায় আবেদন করতে হবে। বিষয়টি নায়েবকে জানালে তিনিও আমার কাছে ৮,০০০ টাকা দাবি করেন। কাজটি সম্পন্ন করার জন্য অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত আমি উক্ত ৮,০০০ টাকা পরিশোধ করতে বাধ্য হই। উক্ত ঘটনায় সরকারি নির্ধারিত খরচের অতিরিক্ত অর্থ দাবি ও গ্রহণের মাধ্যমে অনিয়ম করা হয়েছে।

বিবরণ
টাকার পরিমাণ ৳৮,০০০
যে কাজের জন্য জমি খারিজ
দপ্তর ভূমি অফিস
বিভাগ ময়মনসিংহ
থানা / উপজেলা ভূমি অফিস হরিরামপুর ত্রিশাল, ময়মনসিংহ
রিপোর্টের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ২ বার
এই দপ্তরের সব রিপোর্ট
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য