আমি পাসপোর্ট নিজেই এপ্লাই করেছিলাম কিন্তু ভুলবশত ঠিকানা ভুল লিখে ফেলি। তাই পাসপোর্ট অফিসে গিয়েছিলাম অ্যাপ্লিকেশন বাতিল করে পুনরায় নতুন করে করতে। সেখানে এক আনসার সদস্যদের জিজ্ঞেস করলাম অ্যাপ্লিকেশন বাতিল করার দরখাস্ত কোন রুমে দেবো, তিনি আমাকে বললেন তুমি নিজে নিজে করতে গেলে কেন কোন মাধ্যম দিয়ে করলে এত হয়রানি হওয়া লাগে না। আমি বললাম এখন কি কোন সমাধান আছে তিনি বললেন "আমি তুমাকে মাধ্যম দিতে পারি, এটা বাতিল করা দরকার নেই আমরাই তুমার অ্যাপ্লিকেশন সঠিক করে দিব।" তারপর বললেন সরকারি পেমেন্ট করে দিয়েছি কি না , আমি বললাম না, পেমেন্ট অপশন অফলাইন সিলেক্ট করেছি, বললেন ঠিক আছে সমস্যা নাই তুমি সরকারি পেমেন্ট সহ সব মিলিয়ে ৮০০০ হাজার টাকা দিতে হবে। তাহলে আপনি লাইনে দাঁড়ানো লাগবেনা কিছু করা লাগবে না
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।