মায়ের হাত কেটে গেলে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার দেখার পরে বলে সেলাই করা লাগবে। সেলাই এর জন্য প্রয়োজনীয় সকল কিছু (তুলা, সুচ, সুতা, কয়েকটা ইনজেকশন, এমন কী ভায়োডিন ও কিনে আনতে বলে) বাইরের থেকে কিনে আনতে বলে। সেগুলো কিনে আনার পরে সেলাই শুরু করার আগে বলে আমাদের টাকা দিতে হবে, না হয় বাইরের থেকে সেলাই করান। হাত থেকে অনেক রক্ত বের হচ্ছিল। বাইরে নেবার মতন সুযোগ ছিলো না। এজন্য বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। এবং পরবর্তী তে, প্রতি ড্রেসিং এ ১০০ করে টাকা নিয়েছে। তাদের ব্যাবহার খুব ই বাজে/ রুড ছিলো।
one Dr. asked 2000 taka for given my father's death certificate :(
রোগী ভর্তি করাতে যেয়ে উনারা বলতেছিলো সিট খালি নেই। পরে একজন আয়াকে ৫০০ টাকা দিতেই উনি ভিতরে গিয়ে নিজে কেমনে কী করে আসলো। সিট পেয়ে গেলাম
Asked for 500 to get me a bed for my son
কিডনি বিভাগে ভর্তি হয়েছি। তারপর ছাড়পত্র আনার সময় ওয়ার্ল্ড বয় চা নাস্তা বাবদ কিছু টাকা দাবি করে।। তারপর তা পরিশোধ করি।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।