DKM3M7SJ

হাসপাতালের বেড Was forced to pay

২০২৪ সালের সেপ্টেম্বর, আমার আম্মার হঠাৎ করেই ক্যান্সার ধরা পড়ে, এবং আমরা ঢাকার জাতীয় ক্যান্সার হাসপাতালে ডাক্তার দেখাই। তারা বেড নিয়ে ভর্তি হতে বলে অপারেশনের জন্য। কিন্তু সিট পাওয়া যায় না। প্রতিদিন এসে ফাইল জমা দিতে বলে, সিট ফাকা হলে দেবে। এদিকে আমরা গ্রাম থেকে এসেছি। থাকার তো তেমন জায়গা নেই, তার উপর তাড়াতাড়ি অপারেশন করা দরকার। ওখানে একটা ছেলে ফ্রিল্যান্সিং চাকরি করে। ও ৫০০০ টাকার কথা বলে, সিট ম্যানেজ করে দেবে। আমি অনেক জোরাজোরি করে 3000 টাকা দিয়ে ৩ দিন পর সিট নেই। তাছাড়া ক্যান্সার হাসপাতালে টাকা ছাড়া সহজে সিট পাওয়া যায় না।

Details
Amount ৳3,000
For which service হাসপাতালের বেড
Departments Public Hospital
Division Dhaka
Thana / upazila মহাখালী, ঢাকা
Reported on 13 September 2026
Views 30 বার
All reports from this department
0 Comments

Comments 0

No comments yet. Be the first.

Comments are public. Leave the name blank to stay anonymous. Do not post anyone's name, address or phone number.

Talked-about reports from the same department