নামজারি আবেদন করিছি। ৫০০০ টাকা নিয়েছে। টাকা ছাড়া খসড়া প্রতিবেদন দিবে না। জুলুম এর শিকার হয়ে টাকা পরিশোধ করছি। না করলে তো নামজারি হবে না। সিরাজগঞ্জ সদর উপজেলার অধীনে খোকশাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে ঘটনা। ঘটনা টি ঘটেছে আর তিন বছর আগে। আজকে এই প্লাটফর্ম পেয়ে মনের আবেগ প্রকাশ করলাম। ঘুষ নেওয়া বাক্তির নাম। —। ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্তা দুর্নীতির এক আখড়া কেন্দ্র খোকসা বাড়ি ইউনিয়ন ভূমি অফিস। সেখানে একই জমির খাজনা বার বার নেয়। বাইরের কয়েকটা দালাল সবসময় অফিসের ভিতরে থাকে তারা কম্পিটার কাজ করে। কিন্তু তারা কোনো সরকারি কর্মচারী না। তাদের একজন নাম — খোকশাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে মুলত তার মাধ্যমে সকল লেনদেন করে। আশা করি ব্যবস্থা নিবেন।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।