আমার আগের একটি পাসপোর্ট আছে কিন্তু সেটা এর সাথে আমার বাবা এবং মা এর নাম আমার এস এস সি সনদ এর সাথে মিলছে না আমি দেশ এর বাইরে যাবো ভাবলাম এটা ঠিক করা দরকার পরে এটা ঠিক করতে গেলে পাসপোর্ট অফিস এ অনেক জামেলা হবে ভেবে একটা পরিচিতি দালাল এর সাথে কথা বললাম, বলল ১২ হাজার লাগবে সব দিয়ে , পরে খুজে আরেক টা বের করলাম উনি আমার থেকে ২ হাজার বেশি নিলো মানে ৬ হাজার পাসপোর্ট এর ফি আর ২ হাজার ঘুস , সব কিছু ভিআইপি ভাবে করে দিলো, লাইন নেই কিছু নেই, তবে একটা বিষয় উনি যে পেপার গুলা জমা দিয়ে পাসপোর্ট সংশোধন করলো সেম কাগজ আমি দিলে অনেক ভোগান্তটি তে পড়তে পারতাম বা আমার পাসপোর্ট আবার করা হতো না । বাংলাদেশ এর প্রতি টা খাত ঘুস বাণিজ্য এর সাথে জরিয়ে আছে । জানি না আমাদের দেশ এর আমলা রা কবে ভালো হবে।
Comments 0
No comments yet. Be the first.