আমার পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমার পেশা হিসেবে তারা স্টুডেন্ট মানতে রাজি না যেহেতু আমার ব্যাচেলর্স শেষ হয়েছিলো ৫/৬ মাস আগে। করোনার কারণে স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ আরো ১/১.৫ বছর আগে শেষ হয়ে যায়। আমি মাসটার্সের জন্য বিদেশ যেতে ইচ্ছুক তাই পাসপোর্ট নবায়ন করা লাগতো। তারপর দালালের শরণাপন্ন হই এবং ১৫০০ টাকা দিয়েছিলাম। দালালের মতে এই টাকার মাত্র ৫০০ আমি আর বাকি ১০০০ পাসপোর্ট অফিস স্টাফরা ভাগ/বাটোয়ারা করে খাবে। রিসেন্টলি আমি আমার ছোট ভাইয়ের পাসপোর্ট জমা দিতে গিয়েছিলাম। পেশা স্টুডেন্ট দেওয়াতে ওর কাগজ জমা নেয়নি। সকল ডকুমেন্ট নিট এন্ড ক্লিন ছিলো। পরে আবার এডমিট কার্ড দিয়ে কাগজ জমা দেই ঘুষ ছাড়া। দালালদের নির্দিষ্ট একটা কোড থাকে যা আবেদন কারীর ইমেইল এর জায়গায় বসিয়ে দেয়।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।