খারিজ বাতিলের আবেদন তদন্ত এবং পরিচালনা বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

আমাদের একটা জমি অন্য আরেকজন খারিজ করে নিয়েছে শুধু নামের মিল থাকায়,, যার কারণে আমরা উপজেলা সহকারী ভূমি অফিসে একটি খারিজ বাতিলের আবেদন করি। যার পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার ( ভূমি ) উক্ত ঘটনা তদন্তের জন্য ইউপি ভুমি অফিসে নায়েবের নিকট প্রেরণ করেন। পরে আমরা তদন্তের জন্য উক্ত নায়েবের কাছে যাওয়ার পর তিনি তদন্তে আসেন এবং পরে তার কাছে রিপোর্ট চাইতে গেলে তার সহকারী কে দিয়ে ৫০০০ টাকা চাওয়ান যা পরে আমরা ৩০০০ দেয় এবং রিপোর্ট নেওয়ার পর আমরা উপজেলা সহকারী ভূমি অফিসে যায় এবং কেস নাম্বার দেওয়ার জন্য বলি তখন সেই অফিসের সহকারী আমাদের কাছে সর্বনিম্ন ১০০০০ টাকা দাবি করেন যা পরে ৬৫০০ টাকা দেয় এবং উক্ত মিসকেস এখন পর্যন্ত চলমান

বিবরণ
টাকার পরিমাণ ৳৯,৫০০
যে কাজের জন্য খারিজ বাতিলের আবেদন তদন্ত এবং পরিচালনা
দপ্তর ভূমি অফিস
বিভাগ ময়মনসিংহ
থানা / উপজেলা মেলান্দহ, জামালপুর
রিপোর্টের তারিখ ২৩ আগস্ট ২০২৬
কতজন দেখেছেন ১ বার
নিশ্চিতকরণ ২ জন
এই দপ্তরের সব রিপোর্ট

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

সমাধান

টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।

ঘুষ দিইনি
রাজশাহী ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ২,৩২৯
ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১,৩৩১
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬ ৭৯২
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ ৭৭৪