Diploma Medical Assistant,Diploma Nurse Certificate and Marksheet, Certificate Attestation বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

ঘটনা ০১) ২০১৮ সালের নভেম্বর মাস, MATS থেকে পাস করে, হস্পিটালে ইন্টার্নশিপ শেষে "দি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ বা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ" এ যেতে হয় প্রভিশনাল সার্টিফিকেট এর জন্য। সকল কাগজপত্র জমা দেবার পর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা অবধি অপেক্ষা করে, অবশেষে ৫০০ টাকা নগদ "চা নাস্তা" খরচ দিয়ে প্রভিশনাল সার্টিফিকেট হাতে পায়। ঘটনা ০২) দুই বছর পর ২০২০ এর জানুয়ারি মাসে MATS এর অরিজিনাল DMF সার্টিফিকেট তুলতে গেলে, একই ভাবে ৮০০ টাকা "চা নাস্তা" বাবদ জমা দেবার পর তবেই অরিজিনাল সার্টিফিকেট হাতে পায়। উক্ত অফিসের দপ্তরি থেকে সেক্রেটারি সকলেই ভয়াবহ ঘুষ খোর। উলেক্ষ্য এই সরকারি অফিসে প্রায় নার্স মেডিকেল এসিস্ট্যান্ট দের এভাবে হেনস্তা করা হয়। রিপোর্ট বক্সে রিপোর্ট দিলেও কোনো কাজ হয়না।

বিবরণ
টাকার পরিমাণ ৳১,৩০০
যে কাজের জন্য Diploma Medical Assistant,Diploma Nurse Certificate and Marksheet, Certificate Attestation
দপ্তর অন্যান্য সরকারি দপ্তর
বিভাগ ঢাকা
থানা / উপজেলা ২০৩, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরনী, ঢাকা - ১০০০
রিপোর্টের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১ বার
নিশ্চিতকরণ ০ জন
এই দপ্তরের সব রিপোর্ট

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

অন্যান্য সরকারি দপ্তর

স্টাফদের প্রমোশন, নিয়োগ বাণিজ্য

কর্মচারীদের প্রমোশন শতভাগ টাকার বিনিময়ে হচ্ছে। ২০০০০০ থেকে ৫০০০০০ টাকায়। এম আর, এডহক নিয়োগে চলছে ৫০০০০০ খেকে ৮০০০০০ টাকায়।

ঘুষ দিইনি
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ৳২.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ ১,৮৯৯
অন্যান্য সরকারি দপ্তর

Nid card

Nid কার্ড করার জন্য গিয়েছিলাম। সেখান কার এক কম্পিউটার দোকানে পিন মারতে যাওয়ার দোকানদার বলে যে nid কার্ড ১ দিনে করে দিবে ৪০০ ০ টাকায় পরে আমি মানা করে দিয়ে সঠিক পদ্ধতিতে বায়োমেট্রিক সম্পন্ন করি

ঘুষ দিইনি
জামালপুর ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১,৬৫৩
অন্যান্য সরকারি দপ্তর

NID name correction

paid the NID name correction bribery for my mother-in-law's NID due to urgent passport renewal. The officer initially demanded 12000 BDT, then after realizing urgency he demanded 3000 BDT more and threatened by saying "if you even go official or unofficial procedure in any other way, it will go through me and I will see how it can be approved." eventually forced to pay in total of 15000 BDT and corrected the NID just within 1 hour after that.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৫.০ হাজার
২১ আগস্ট ২০২৬ ১,৬২৪
অন্যান্য সরকারি দপ্তর

হাউজ বিল্ডিং লোন পাইয়ে দেয়ার জন্য।

ব্যাংকের হাউজ লোন পাওয়ার জন্য আবেদন করি। কিন্তু নির্দিষ্ট অংকের টাকা ছাড়া হাউজ লোন করে দেয়া সম্ভব না বলে জানায়।হাউস লোনটি আমার খুবই প্রয়োজন, এজন্য আমি শেষমেষ বাধ্য হয়ে টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১,১৭২