Mutation/namjari বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

আমি অত্যন্ত ক্ষোভ, দুঃখ এবং হতাশার সাথে জানাচ্ছি যে, বিগত ৮ মাস ধরে আমার মায়ের হেবাকৃত ফ্ল্যাটটি নামজারি (মিউটেশন) করার জন্য দুটি ভূমি অফিসে ক্রমাগত হয়রানির শিকার হচ্ছি। এই দীর্ঘ সময়ে আমি ইউনিয়ন ভূমি অফিসে প্রায় ৮-১০ বার এবং জেলা ভূমি অফিসে (আগ্রাবাদ) প্রায় ১০-১৩ বার যাতায়াত করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সরকারি নিয়ম মেনে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও শুধু টেবিলে টেবিলে ঘোরানো হয়েছে, কোনো সমাধান পাইনি।ইউনিয়ন ভূমি অফিসের প্রধান কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রত্যেকে একটি সুসংগঠিত সিন্ডিকেটের মতো কাজ করছে। দীর্ঘ ৮ মাস সততার সাথে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে সেখানে ৫,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই। টাকা দেওয়ার পর অলৌকিকভাবে কাজের গতি বাড়ে

বিবরণ
টাকার পরিমাণ ৳৫,০০০
যে কাজের জন্য Mutation/namjari
দপ্তর ভূমি অফিস
বিভাগ চট্টগ্রাম
থানা / উপজেলা Chattogram
রিপোর্টের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১ বার
এই দপ্তরের সব রিপোর্ট
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য