সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
জমিটি সাবেক সিএস ও এস এ খতিয়ান আমাদের পূর্ববর্তী নামে। পূর্ববর্তীদের নিকট হতে ক্রয় সূত্রে জমির মালিক এখন আমরা। আমাদের জমির মিউটেশন ও খাজনা পরিশোধ আছে। এলাকার কিছু ভূমি জবর দখলকারী জমিটি দখল করে রেখেছে। এখন যেহেতু এলাকায় জরিপের কাজ চলমান আমি জরিপ করাইতে গেলে জরিপ আমার নামে করতে পারছি না। আমার নিকট হতে ঘুষ দাবি করে। জবর দখল কারীদের নিকট হতে প্রচুর মোটা অংকের ঘুষ নিয়ে তাদের রেকর্ড করাই দিচ্ছে। জবর দখলকারী অনেক শক্তিশালী ও টাকা পয়সা ওয়ালা এ কারণে তারা ক্ষমতার অপব্যবহার করছে।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
Comments 0
No comments yet. Be the first.