রোগী ভর্তি ঘুষ দিতে অস্বীকার করা হয়েছে

ঢাকা পঙ্গু হাসপাতাল আগারগাঁও টাকা ছাড়া কোনো কাজ হয়নায়।১ বছর আগে আত্মীয়ে পা অপারেশনের জন্য ভর্তি করা হয়।বেড নেয়ার জন্য ওয়ার্ড বয়দের ৫০০ টাকা দেয়া লাগছে। এরপর শুরু আসল খেলা,ওষুধ, ট্রিটমেন্ট সবকিছু তে টাকা দেয়া লাগছে নাহলে তারা ফিরেও তাকায় না।টাকা দেয়ার পরে তাড়াতাড়ি কাজ করে নাহলে মাস পার হয়ে গেলেও অপারেশন ডেট আসেনা।তারপর ৩৫০০ টাকা দিয়ে অপারেশন ডেট নেয়া লাগছে।ওয়ার্ড বয়রা এসব লেনদেন করে আর তাদের থেকে সকল কর্মচারীরা টাকার ভাগ পায়।মন্ত্রীকে বলবো পারলে রোগী সাজিয়ে ২/৩ দিন পঙ্গু হাসপাতালে কাউকে ভর্তি রাখুন।তাহলে দেখবেন টাকার খেলা,কত টাকা কাকে দেয়া লাগে সব দেখতে পারবেন,অভিযান করে লাভ নাই,আপনি যাওয়ার খবর তারা আগেই পায়,পারলে গোপন মিশন চালান।

বিবরণ
টাকার পরিমাণ ৳৪,০০০
যে কাজের জন্য রোগী ভর্তি
দপ্তর সরকারি হাসপাতাল
বিভাগ ঢাকা
থানা / উপজেলা ঢাকা
রিপোর্টের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১ বার
এই দপ্তরের সব রিপোর্ট
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

সরকারি হাসপাতাল

রোগি ভর্তিকরণ

রোগী ভর্তি করাতে যেয়ে উনারা বলতেছিলো সিট খালি নেই। পরে একজন আয়াকে ৫০০ টাকা দিতেই উনি ভিতরে গিয়ে নিজে কেমনে কী করে আসলো। সিট পেয়ে গেলাম

ঘুষ দিয়েছি
সিলেট ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

ছাড়পত্র

কিডনি বিভাগে ভর্তি হয়েছি। তারপর ছাড়পত্র আনার সময় ওয়ার্ল্ড বয় চা নাস্তা বাবদ কিছু টাকা দাবি করে।। তারপর তা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
খুলনা মেডিকেলে ৳১০০
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য