আসসালামু আলাইকুম আশা করি ভাল আছেন। আপনাদের এই নতুন চিন্তা ভাবনা আসলেই সাধারণ জনগণের জন্য খুবই উপকৃত হবে যখন এটা শক্তিশালী টিম একসাথে হয়ে কাজ করবে। আমার সমস্যাটা ছিল, সরকারি একটা জায়গা প্রতিবছর নবায়ন করে টাকা পরিশোধ করতে হয় কিন্তু যখন উপজেলা ভূমি অফিসে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যখন এটা ইউনিয়ন কাউন্সিল ভূমি অফিসে রিপোর্টের জন্য পাঠায় তখন সেখানে ওই মহিলা টাকা চায়। কেন আমি কি কোন অন্যায় করছি আমি তো সরকারকে টাকা এমনিতেই দিচ্ছি প্রতিবছর।তাদের তো উচিত ছিল আমার কাজটা খুব দ্রুত করে দেওয়া টাকা না দিলে কাজ হবে না দেরি হবে কাজ করবে না এভাবেই থাকবে এগুলা কেমন কথা। আমার তো সব ডকুমেন্ট ঠিক আছে??? তারপরও কেন এসব? এটার শেষ কি হবে আমি দেখব আমি কোন টাকা পয়সা দিব না?
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।