নামজারি বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

ভূমি নামজারি করার জন্য এই টাকা টা দিতে হয়েছে। পুরো খতিয়ানে অবস্থিত ভূমির খাজনা পরিশোধ করতে হয়েছে- যেখানে আমাদের নিজস্ব মালিকানায় খুব বেশি জমি ছিলো না। অথচ খাজনা কাটার চ্যাকে খুবই সামান্য পরিমাণ টাকা দেখানো হয়েছিল। ঘটনা টা ২০২৪ সালের "জুলাই গণঅভ্যুত্থান" পরবর্তী সময়ে! সরাসরি ঘোষ দাবি করে নাই কিন্তু নামজারি করার ক্ষেত্রে পুরো খতিয়ানে অবস্থিত জমির খাজনা পরিশোধ করতে হবে কেন? সরকার নাকি এই বিষয়ে খুবই স্ট্রিক্ট ছিল, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই বলেছিল। যদিও অনেকগুলো দাগ এর খাজনা পরিশোধের চ্যাক দিয়েছিল কিন্তু অফিসিয়াল খাজনা এত বেশি দেখায়নি। প্রথমে ভেবেছি এত একটা গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরও এভাবে কেউ প্যাচ ধরে কাজ করে দিতে চায় না। যদি খুব প্রয়োজন না হতো তাহলে এই ভাবে টাকা দিয়ে কাজ টা করাতাম না।

বিবরণ
টাকার পরিমাণ ৳১৫,০০০
যে কাজের জন্য নামজারি
দপ্তর ভূমি অফিস
বিভাগ ময়মনসিংহ
থানা / উপজেলা মোহনগঞ্জ
রিপোর্টের তারিখ ২৩ আগস্ট ২০২৬
কতজন দেখেছেন ১ বার
নিশ্চিতকরণ ১ জন
এই দপ্তরের সব রিপোর্ট

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

সমাধান

টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।

ঘুষ দিইনি
রাজশাহী ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ২,৩২৯ ১৬
ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১,৩৩১
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬ ৭৯২
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ ৭৭৪