মৌজা ম্যাপ বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

আমি, স্থাপত্য বিভাগের, শেষ বর্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলাম। আমার থিসিসের জন্য, আমি একটি এলাকার মৌজা ম্যাপ চাইতে যাই, সাথে আমার বিশ্ববিদ্যালয়ের থেকে নেওয়া অ্যাপ্লিকেশন ও পারমিশন লেটার ছিলো। একটি ম্যাপের মূল্য সাধারণত ৫০০টাকা হয়। কিন্তু আমি যেহেতু একজন শিক্ষার্থী এটি আমার জন্য ফ্রি হওয়ার কথা ছিলো। তবুও আমি যথাযথ মূল্য দিয়ে নিতে চাই। একজন নাগরিক হিসেবে আমার দায়িত্বটা পালন করতে চাই। কিন্তু কর্তব্যরত কর্মকর্তা আমার থেকে ২টা ম্যাপের জন্য ছয়গুন টাকা চায়। এই মূল্য দিতে না পারলে, তারা আমাকেও ম্যাপ দিতে পারবে না।সে নিজেই বলে, তারা পার্সনালি ন। ছয়গুন অর্থ নেওয়ার কারণ জানতে চাইলে, তারা আমাকে বিভিন্ন কথা শুনায়। শেষমেষ আমি, বাধ্য হয়ে ৬০০০ টাকা দেই। কারণ নাহলে আমার আর থিসিস এর কাজ আগানো সম্ভব হতো না।

বিবরণ
টাকার পরিমাণ ৳৬,০০০
যে কাজের জন্য মৌজা ম্যাপ
দপ্তর ভূমি অফিস
বিভাগ ঢাকা
থানা / উপজেলা ঢাকা
রিপোর্টের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১ বার
এই দপ্তরের সব রিপোর্ট
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য