আমি দেওয়ানী আদালতে — এর রায় ডিগ্রি মোতাবেক খতিয়ান সংশোধন আবেদন করি। পরে কোম্পানি গন্জ উপজেলা ভূমি অফিসের তহসিলদার — খতিয়ান সংশোধন করতে ২০০০০০ দাবী করে পরে আমি স্থানীয় তিন জনের স্বাক্ষী মোকাবিলা ১০০০০০ টাকা নগদে প্রধান করি।পরে তিনি বলেন যে আমার রায় ডিগ্রি মোতাবেক খতিয়ান সংশোধন হয়ে যাবে কিন্তু তিনি পরে বাকি ১০০০০০ টাকার জন্য চাপ দেয় তখন আমি ডিসি বরাবর লিখিত অভিযোগ জালিয়াতি , আদালত অবমাননা, সরকারি রাজস্ব পাকি দেওয়া, সরকারি খাস জমি বন্দবস্ত নথী গায়েব করে দেওয়া, প্রমান সহ দাখিল করি যার স্মারক নং —। কিন্তু তাতে কোনো সমস্যা সমাধান হয় নাই বরং তারা আমাকে ঘুম খুন করবে বলে হুমকি দেয়। তখন আমি বিজ্ঞ সিনিয়র স্পেশাল জেলা ও দায়রাজজ আদালত পিটিশন — মামলা করি বিগত ২৮/৪/২০২৬ তারিখে।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।