ঢাকা জেলার ধামরাই থানাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর — আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে।ঘুষ না দিলে খাজনা গ্রহন বা নামজারি কোন কাজই করে না।খাজনা অনুমোদন করেতে গেলে ও নামজারির প্রতিবেদন দিতে গেলে গ্রাহক কে নথি আনার কথা বলে ঘুষ দাবি করে। বালিয়া ভূমি অফিস এর নায়েব এবং কম্পিউটার অপারেটর — দুই জনই দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা।টাকা ছাড়া তারা কোনো কাজ করে না, নামজারি করতে গেলে অথবা খাজনা দিতে গেলে বিপুল অংকের টাকা দাবি করে।টাকার বিনিময়ে অনেক জমি ভুয়া কাগজ পত্রের মাধ্যমে অন্যের নামে নামজারি করে দেয়। অফিস এর সিসিটিভি তে তাদের কর্মকান্ড এবং তাদের সম্পদের হিসাব, এবং পাসপোর্টে বিদেশের ভিসা দেখলেই আপনি বুঝতে পারবেন। সে সরকারি কর্মী না হওয়া সত্যেও দীর্ঘদিন এখানে কর্মরত আছেদ
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।