জমির খাজ না দেওয়ার জন্য, অনলাইনে খতিয়ান আপলোড করলে কয়েক দিন পরে তা রিজেক্ট করে দেয়। এই ভাবে কয়েক বার চেষ্টা করি। পরে সরাসরি তাদের অফিসে যাই, গেলেই বলে নেট নাই, সার্ভারে সমস্যা, আজ স্যার নেই ইত্যাদি। এই ভাবে আমাকে কয়েক দিন ঘুরায়, এর পরে একদিন ওখানকার পিওন বলে ভাই এভাবে হবে না, কিছু হাত খরচ দেন হয়ে যাবে। আমি ৫০০ টাকা দিলাম আর আমার থেকে খতিয়ানের কপি নিলো আর বললো কাল এসে নিয়ে যায়েন। এই ভাবে আমার কাজ করে দেয়। ওই ভুমি অফিসে কয়েক দিন ঘুরে যা বুঝলাম, অফিস টাইমে তারা কোনো কাজ করে না নানার তাল বাহা না করে কাটায়, আর ঘুসের মাধ্যমে কাজ ধরে এবং এই কাজ গুলা রাতে বা অফিস টাইমের বাইরে করে পরের দিন গ্রাহককে দেয়। এই হল অবস্থা। ঘটনাঃ নন্দনগাছি ইউনিয়ান ভূমি অফিস, চারঘাট, রাজশাহী। সময় কাল আনূমানিক মে মাস ২০২৪ ইং
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।