সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
তাদের নাকি এগুলা কাজ করলে উপরের বড় অফিসার দের ভাগ দেওয়া লাগে। এই বলে জমির দলিল গুলা দেখলো,তার পর হিসাব করলো ২০হাজার লাগবে। এর পর তাদের অফিস এর বড় স্যার এর কাছে নিয়ে গেলেন আলাদা একটা পরিত্যক্ত রুমে,যেখানে তারা সিগারেট খায় দেখলাম। এর পর বড় স্যার তো শুরু করলো তাদের অসহায়ত্ব। তারা টাকা ছাড়া করতে পারবেনা। তখন কমায় ১০হাজার এ আসলো।এর পর আর একটু কমায় টাকা দিয়ে দিলাম,কারণ তার কয়েকদিন পর জমি টার রেজিস্টি করার ছিল। এর পর তাদের হাতে সুপার পাওয়া চলে আসলো। কাজ করে দিলো ৩ হাজার এর ও কম।কিন্তু নিল ৬হাজার এর মত ঘুষ নিল। অনেক কষ্ট হলো বিষয়টাতে। সামান্য একজন কৃষক এর কাছে ৬জাহার টাকা ঘুষ। তেল,সার, কীটনাশক এর দাম অনেক বেশি। এক বস্তা ধান বিক্রি করতে গেলে খাজনা ৫০টাকা,ধলতা নেয় ৩কেজি ধান, কৃষক কতটা অসহায়!!!! 😭😭
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।