মায়ের নাম নিজেই সংশোধন করি সংশোধনী ফরমে, সাথে মায়ের পরিচয় পত্র দিয়েছি। এসব দিয়ে হবে না বলে এবং ফাইল ফেরত দেয়। অতিরিক্ত পরিচালক বরাবর যাই এবং ব্যাপারটি খুলে বলি। তিনিও বল্লেন এসব হবে না। টোন দেখে বুঝলাম টাকা সমাধান। বিনয়ের সংগে সব খুলে বললাম যে আমি সব তথ্য প্রমাণাদি দিয়েছি এতে সমস্যা কোথায়, তিনি বলেন পারবেন না। এরপর নিচে নেমে আসতেই একজন আনসার জানতে চাইলেন কোন সমস্যা আছে নাকি কাজ হয়েছে? আমি খুলে বলার পর - আনসার এমজন মহিলা দিয়ে পরিচালিত কম্পিউটার/ফটোকপি দোকান এ নিয়ে গে্লেন আর বলেন ২০০০, এটা করে দেন। এরপর অই ভদ্র মহিলা নামমাত্র একটি সিটি করপোরেশনের পরিচয় পত্র এড করলেন যেখানে একটি গোপন কোড আছে। কিন্তু আমার বাসা সিটি করপোরেশনের কোথাও না। যাইহোক,৩০ মিনিটের ব্যবধানে আবার জমা দিতেই নিয়ে নিল।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।