আমার দাদার নামে তিনটা আলাদা আলাদা মৌজায় খতিয়ান ছিল সেই খতিয়ান গুলো আমাদের নিজেদের নামে করার জন্য নামজারি করার দরকার ছিল যেহেতু আমরা এই জমিগুলো ওয়ারিশ সূত্রে পেয়েছি সেই ক্ষেত্রে প্রতিটি আলাদা মজার খতিয়ানের জন্য ১৫ হাজার টাকা করে প্রায় ৫০ হাজার টাকা দিতে হয়েছে শুধু নামজারি করার জন্য যেখানে সরকারিভাবে নির্দেশনা দেয়া রয়েছে নামজারি ফি শুধুমাত্র ১১০০ সামথিং টাকা টাকা না দিতে চাইলে ওখানকার কর্মচারী কর্মকর্তারা বলে তাহলে সরকারি নিয়ম যদি আপনারা মানতে চান তাহলে সরকারি ভাবেই আপনার কাজ সম্পন্ন হবে তিন থেকে চার মাস লাগতে পারে কতদিন লাগবে বা কবে আসবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না আর ঘুষের টাকার কথা বলে এটা আমরা ঘুষ নিচ্ছি না দরকারি খরচ নিচ্ছি যেখানে যা লাগবে তাই দিতে হবে।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।