CTC6K2XW

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নামজারী। ঘুষ দিতে অস্বীকার করা হয়েছে

আমার দাদার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যা আমাদের দখল সোহো যাবতীয় সবকিছু ঠিক আছে। আমার বাবা ও চাচাদের মাঝেও কোনো বিরোধ বা ভিন্ন কোনো মামলাও নাই। তবুও বাকলিয়া সার্কেল, চট্টগ্রাম ভূমি অফিসে নামজারী করছে না, এখনো ঘুষের টাকার দর কষাকষি চলছে। আমরা এসি ল্যান্ড পরিবর্তন হলে মনে করেছি ঘুষ কমবে বা কাজটি কম ঘুষে করতে পারবো। কিন্তু ভূমি অফিসের নন ক্যাডার কর্মচারীগুলো কোনোমতেই কম ঘুষে করতে দিবে না। সমস্যা হচ্ছে এই জমির বর্তমান খতিয়ানে রেজিস্ট্রি দলিলের নম্বর একটি সংখ্যা ভুল এসেছে যে ভুলটাও তারাই করেছে। এইটা সঠিক করে দিবে এবং নামজারীর জন্যে ৬ কোটি দিতে হবে বলেছে। যেখান থেকে নাকি তহসিলদার কানুনগো কি কি সহ রেভেন্যু ডিসি ও এসি ল্যান্ড সোহো অনেকের ভাগ আছে। কিন্তু অফিসার পরিবর্তন হলেও হচ্ছে না।

বিবরণ
টাকার পরিমাণ ৳৬,০০,০০,০০০
যে কাজের জন্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নামজারী।
দপ্তর ভূমি অফিস
বিভাগ চট্টগ্রাম
থানা / উপজেলা চট্টগ্রাম
রিপোর্টের তারিখ ৫ অক্টোবর ২০২৬
কতজন দেখেছেন ২৫ বার
এই দপ্তরের সব রিপোর্ট
০ মন্তব্য

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ৭৮ DKJV2M7W
০ মন্তব্য
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬ ৭৩ DK4TX2ZT
০ মন্তব্য
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ ৭৮ RJ3MBU9R
০ মন্তব্য