এস.এ পর্চা বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

বছর খানিক আগে আমি আমার ভূমি অফিসে গিয়েছিলাম এস.এ পর্চা এর একটি কপি তুলার জন্য। আমার কাছে মাট পর্চা এবং প্রিন্ট পর্চা ছিল, উনারা শুধুমাত্র ভলিয়ম চেক করে আমাকে এস এ পর্চার একটি কপি দেয়ার কথা। কিন্তু উনারা ভলিয়ম চেক করতে গিয়ে দেখেন তাদের ভলিয়মের কয়েকটি পৃষ্টা ছেড়া। উনারা বললেন দিতে পারবেন না। আমাকে ডিসি অফিসে যেতে বা উপজেলা ভুমি অফিসে যেতে বললেন। এখন আমার কথা হচ্ছে গুরুত্বপূর্ণ তত্তের ভলিয়মের পৃষ্টা ছিড়ে গেলে এই দায়ভার কি তাদের উপরে পড়ে না? যাই হুক শেষ পর্যন্ত উনারা আমাকে এস এ পর্চা দিতে রাজি হলেন এবং আমার কাছে ৬০০ টাকা দাবি করলেন। শেষমেষ অনেক কথা বলার পর ২০০ টাকা দিয়ে কাজটা করাই। এখন আমার কথা হচ্ছে ভূমি অফিসে এরকম আরও অনিয়ম রয়েছে। এগুলো আমাদেরকে আর কতদিন সহ্য করতে হবে?

বিবরণ
টাকার পরিমাণ ৳৬০০
যে কাজের জন্য এস.এ পর্চা
দপ্তর ভূমি অফিস
বিভাগ সিলেট
থানা / উপজেলা দক্ষিণ সুরমা
রিপোর্টের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১ বার
এই দপ্তরের সব রিপোর্ট
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য