আমার বাড়ি সরিষাবাড়ী জামালপুর।আমার একটি ক্রয় জমি অনেকদিন যাবত ভূত দখল করে আসতেছি। গত বছর তা খারিজ এবং নাম জারি করতে গেলে ভুলবশত অন্য কারো নামে আমার জমিটি খারিজ করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে গিয়ে যাওয়ার পর উনারা আমাকে কয়েক সপ্তাহ ঘুরায়। কিছু না পেরে ১০০০ টাকা দিয়ে আমি আমার জমির প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করি। সরকারি নির্দেশনা মতে আমার জমির ভুল নাম জারি সংশোধন হওয়ার কথা এক মাসের মধ্যে। কিন্তু এখন ৬ মাস হয়ে যাওয়ার পরেও তারা কোন উদ্যোগ নেয়নি। কারণ আমার কাছে বাড়তি টাকা চেয়েছে আমি তা দিতে রাজি হইনি। আমাকে বলা হয়েছে দুই বছর থেকে তিন বছর পর্যন্ত সময় লাগবে। এখন আমি তাদের অফিসে অফিসে ঘোরাঘুরি করতেছি কিন্তু টাকা দেইনি।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।