ইমারজেন্সি পাসপোট করার জন্য ময়মনসিংহের পাসপোট অফিসের সকল চাহিত ডুকোমেন্ট জমা দেই এবং সরকার নির্ধারিত ফি জমা দেই। অথচ পাসফোট অফিসে পুলিশ কনেসটেবল বলে আমাকে ৩০০০ টাকা দিন আমি ভেরিফিকেশন রিপোট আমাদের অফিস থেকে এক ঘন্টার মধ্যে রিপোট এনে জমা দিয়ে দিব। আপনার বাড়ি বা থানায় পুলিশ যাবে না। আমার সামনেই পুলিশ বেশ কয়েক জনের কাগজ জামা নিল। কিছু সময় পর রিপোটও এনে দিল। আমি রাজি হয়নি। কারণ হঠাৎ দেখলাম আমার পাশের জেলার এক আত্মীয় অফিসে প্রবেশ করছে। তার সাথে কথা বল্লাম। তিনি বলেন আমাকে বলেন ২০০০টাকা স্যারকে দিলে ১টার মধ্যে পাসপোট করিয়ে দিতে পারব। আমি ১৫০০টাকা দিলাম। তিনি ১টার পূর্বেই পাসপোট এনে দিলেন। অথচ আমি কত দিন ঘুরলাম। এখন পুলিশ ভেরিফিকেশন ছাড়াই আদা ঘন্টার মধ্যেই কাজ হয়ে গেল।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।