বিডিএস - জরিপ বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

সকাল ১০:৩০টার দিকে আটিবাজার বিডিএস জরিপ অফিসে গিয়ে পৌঁছাই। আনুমানিক ১১টার দিকে আমার কাগজপত্র যাচাই করে জমা রেখে দেওয়া হয় এবং জানানো হয় যে, পরবর্তীতে সীল দিয়ে দেওয়া হবে। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা করি এবং কয়েকবার জিজ্ঞাসা করি, কখন কাগজপত্র দেওয়া হবে। প্রতিবারই আমাকে বলা হয়, “কিছুক্ষণ পরই দেওয়া হবে।” এ সময় লক্ষ্য করি, কয়েকজন লোক রান্নাঘরের ভেতরে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছেন এবং কিছুক্ষণ পর তাদের জরিপের কাগজপত্র দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় ১:৩০টা পর্যন্ত অপেক্ষা করার পর আমিও তাঁর সঙ্গে রান্নাঘরে গিয়ে কথা বলি। প্রথমে ৩,০০০ টাকা প্রদান করি। তিনি ৩,০০০ টাকায় রাজি না হওয়ায় আরও ১,০০০ টাকা প্রদান করি। এরপর তিনি আমাকে বসতে বলেন। কিছুক্ষণ পর আমাকে ডেকে আমার বিডিএস জরিপের কাগজপত্র দিয়ে দেন।

বিবরণ
টাকার পরিমাণ ৳৪,০০০
যে কাজের জন্য বিডিএস - জরিপ
দপ্তর ভূমি অফিস
বিভাগ ঢাকা
থানা / উপজেলা কেরানীগঞ্জ, জিনজিরা, ডাকপাড়া মৌজা
রিপোর্টের তারিখ ২৪ আগস্ট ২০২৬
কতজন দেখেছেন ১ বার
নিশ্চিতকরণ ১ জন
এই দপ্তরের সব রিপোর্ট

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

সমাধান

টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।

ঘুষ দিইনি
রাজশাহী ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ২,৩২৯
ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১,৩৩১
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬ ৭৯২
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ ৭৭৪