RJ4PTGPN

নাম জারি বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

নামজারি আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ নিয়ে ভূমি অফিসে জমা দিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার কোন কাগজপত্র না দেখে পিয়ন আমাকে জিজ্ঞেস করে কত টাকা এনেছেন? কত টাকা দিতে পারবেন? কিসের টাকা জিজ্ঞেস করাতে উনি বলল কাগজ কি এমনি এমনি জমা হবে ভূমি অফিসে? জমির পরিমাণ ছিল ৬ শতাংশ কিন্তু উনি আমার কাছে অনেক টাকা দাবি করলেন। এই টাকাটা আদৌ কি যৌক্তিক। তিনি আমাকে বললেন টাকা যদি না দেন তাহলে কিভাবে উপজেলা ভূমি অফিসে কাগজ হয় সেটাও দেখা যাবে। উল্লেখ্য, আমাদের এই কায়েমপুর ভূমি অফিসে অফিস রুমের বাইরে ক্যামেরা দিয়া আছে। অফিসের ভিতরে যে দুজন কর্মকর্তা আছে পাশাপাশি যে পিওন আছে তারা তিনজনই ঘুষের টাকা নেয় অফিসের সিঁড়ির নিচে। তারা তিনজনে একজনের পর একজন সিঁড়ি নিজে গিয়ে টাকা নেয়। তাদের ডেইলি ইনকাম দুই লাখের উপর

বিবরণ
টাকার পরিমাণ ৳৬,০০০
যে কাজের জন্য নাম জারি
দপ্তর ভূমি অফিস
বিভাগ রাজশাহী
থানা / উপজেলা ভূমি অফিস: কায়েমপুর, উপজেলা শাহজাদপুরজেলা:সিরাজগঞ্জ
রিপোর্টের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ২৮ বার
এই দপ্তরের সব রিপোর্ট
০ মন্তব্য

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

ভূমি অফিস

বি ডি এস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ৮৪ DKJV2M7W
০ মন্তব্য
ভূমি অফিস

বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬ ৭৭ DK4TX2ZT
০ মন্তব্য
ভূমি অফিস

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

ঘুষ দিইনি
বেলকুচি,সিরাজগঞ্জ ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ ৭৯ RJ3MBU9R
০ মন্তব্য