আমার ক্রয়কৃত ২৩ শতাংশ জমি আমি নিজে খারিজের জন্য আবেদন করি। শুনানীর দিন আমি সকল কাগজপত্র নিয়ে যাই, নায়েব সাব সবকিছু দেখে আবেদন পত্রের উপরে পেন্সিল দিয়ে মিল আছে লিখে নিলো। আমি বললাম সব কিছু ঠিক আছে ? উনি বললেন আপাতত ঠিক আছে । আমি বাড়িতে চলে আসি এবং বিকালে এসএমএস আসলো না মন্জুর । না মন্জুরের কারন হিসেবে দেখি লেখা জমির শ্রেণি ভুল ।অথচ জমির শ্রেনী দলিলে এবং রেকর্ডে একই। পরবর্তীতে আবার আবেদন করি , আবারো না মন্জুর করে অনলাইনে দলিল নকশা দেওয়া হয়নি বলে। অথচ আপলোড করা হয়েছে । ৩য়বার আবার আবেদন করি এবং শুনানীর দিন আমি ব্যস্ত থাকায় বড় ভাইকে পাঠাই । এদিন ভাইয়ের কাছে বলছে আপনার ছোট ভাই বেশি বুঝে । অভাবে গুড়লে খারিজ হবে? কিছু তো করতে হবে। খরচপাতি কিছু দিয়ে যান আমরা কাগজ ঠিক করে দিবো।পরে ভাই চলে আসছে
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।