সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
CT53UEKH
হঠাৎ খাজনা পরিশোধ করতে গিয়ে দেখি কেউ একজন আমাদের সম্পত্তি নামজারির জন্য দরখাস্ত করেছে। আমি লিখিত অভিযোগ করলে সহকারী কমিশনার নামজারি কারিকে হাজির করতে বলেলেন কিন্তু ঐ অদৃশ্য ব্যক্তি হাজির হয় না, তারপর সহকারি কমিশনার নামজারির নথি খারিজ করে দেন। এই ঘটনা আগেও কয়েকবার ঘটেছিল। তারপর এদের উৎপাত দেখে আমি নামজারীর জন্য দরখাস্ত করি কিন্তু দেখা যায় আমার নামজারীর নথি গায়েব, আমি কোথাও খুজেই পাচ্ছি না। ভূমি অফিসের কেউ জানে না নথি কোথায়? আমি বারবার এ বিষয়ে দৌড়াদৌড়ি করার পর বুঝতে পারলাম এখানে কোন সমস্যা আছে, আরো গভীরভাবে যাচাই-বাছাই করার পর জানা গেল আমার ফাইল গায়েব করে দিয়ে অন্য নামে আরেকটি নামজারী এপ্রুভ। তারপর আমি সে মামলা ভুমি আপিল ফুল বোর্ড পর্যন্ত চালায়। জায়গায় জায়গায় হয়রানি ঘুষ বানিজ্য।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।