০৯ আগস্ট পাসপোর্টের রিনিউয়ের জন্য ডকুমেন্টস জমা দিতে গেলাম। সামান্য ভুলের জন্য কাগজ ফিরিয়ে দিচ্ছে৷ যেমন- ওয়ার্ড নাম্বার উল্লেখ নাই। কোনোভাবেই ডকুমেন্টস জমা নিচ্ছে না৷ বাইরে ১০-১৫ টি দোকান আছে টেম্পোরারি দোকান সহ। তাদের অনেক এজেন্ট আছে, তারা বলছে ১৫০০ টাকা দিলে আজকেই ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা সব হবে৷ তাদের একজন বলছে আমরা ফাইল প্রতি ১১০০ টাকা অফিসারদের দেই কিছু করার নাই৷ আমরা আপনার ফাইলের ছবি তুলে সেন্ড করব তারা ডেকে নিবে। ভেতরের কর্মকর্তারা এভাবে সাধারণ মানুষদের ঘুরিয়ে দিয়ে বাহিরে এজেন্ট দিয়ে এগুলো করাচ্ছে৷ শতশত মানুষ হয়রানির শিকার। ভুল থাকলে উপপরিচালক বরাবর আবেদন জমা নিয়েও বলছে মঙ্গলবারে আসেন। অনেকেই বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে করাচ্ছে কারন তারা জব হোল্ডার ছুটি নিয়ে এসেছে। এভাবেই চলছে বিজনেস।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।