সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
RJTBN3HC
আমি আমার ক্রয়কৃত জমির নামজারি করার জন্য ভুমি অফিসে যাই। ভুমি অফিস থেকে বলা হয় আমরা ব্যস্ত আছি আপনি বাহিরের কম্পিউটার থেকে আবেদন করে এসে আবেদনের কপিসহ প্রয়োজনীয় ডকুমেন্ট এই অফিসে জমা দিয়ে যান। আমি তাই করি। তারা আমাকে বলে এই অফিসের কাজ সম্পন্ন হলে আমার আবেদনটি উপজেলা অফিসে পাঠিয়ে দিবে। কিন্তু 7দিন হয়ে গেলেও মোবাইলে কোন মেসেজ পাইনি। 7দিন পর ভুমি অফিসে গিয়ে আমার আবেদনের বিষয়ে জানতে চাইলে তারা বলে আপনার আবেদনে ভুল আছে। তাই পাঠাইনি। আবেদনটি ঠিক করে পাঠিয়ে দিবে কিন্তু তাদের 8000/- টাকা দিতে হবে। আমি বলি নামজারি করতে 1100/- সরকারি ফি দিতে হয় বেশি দিবো কেন? ভুমি অফিস থেকে বলে আমরা করে দিতে পারব না। আমি 5000/- দিতে চাইলেও তারা রাজি হয়নি। শেষ পর্যন্তু আমি 8000/- (আট হাজার) টাকা দিতে বাধ্য হই।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।