সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

জিপিএফ ফান্ড থেকে ঋন নেওয়ার সময়

আমি একজন সামরিক বাহিনীর সদস্য। আমার ব্যক্তিগত কাজের জন্য আমার জমানো জিপিএফ ফান্ডের টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ঋন উত্তোলনের জন্য আমার বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করি এবং আমার বাহিনী ৩/৪ দিনের মধ্যে সকল কাগজপত্র নিরীক্ষা করে এবং ঋন অনুমদোন করে সিনিয়র ফাইন্যান্স কার্যালয় এ পাঠায়। সেখান থেকে আমার চেক পাইতে ২০ কর্মদিবসের বেশী সময় লাগে। যা সর্বোচ্চ ৫/৬ কর্মদিবসের কাজ। সেইখানে আমার কাছে ঋনের চেক সাইন করিয়ে দেওয়ার কথা বলে ১০০০ টাকা চাওয়া হয় এবং আমি তাকে ক্যাশ ৫০০ বিকাশের মাধ্যমে ৩০০ টাকা পরিশোধ করি। সামরিক বাহিনীর একাকায় থেকে এই অফিসের কর্মরত ব্যক্তিগন প্রচুর দূর্ণিতি করে থাকেন। এবং যার স্বীকার সামরিক বাহিনীর কর্মকর্তা থেকে কর্মচারীগন।

ঢাকা, সিনিয়র ফাইন্যান্স কার্যালয়,, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.৫ হাজার

পেনশন

পেনশনের কাগজপত্র বারবার রিজেক্ট হচ্ছিল অডিটে যাওয়ার পরে তখন ওখানকার অফিসার যিনি আমার ফাইল এর দায়িত্বে ছিলেন তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন সবকিছু লিখতে কষ্ট হবে তাই 6000 টাকা দিতে হবে। তিনি বলেন দ্রুত হয়ে যাবে কাজটি তাই তার সাথে বার্গেনিং করে 5500 টাকায় বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিলে কাজটি হয়ে যায়।

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

অবসরকালীন সুবিধা গ্রহন বিষয়ক

আমি আমার শ্বশুরের পিয়ারএল ও লামগ্রান্ড মঞ্জুরের জন্য,,গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার হিসাবরক্ষণ অফিসে যায়,,,দায়িত্বরত Account officer,Auditor আমাদের কাছে ৫০০০০ টাকা দাবি করে।

গোপালগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করার পর পে ফিক্সেশন করার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকের নিকট থেকে একযোগে নেওয়া হয়েছে। একাজে সহযোগিতা করছে উপজেলা শিক্ষা অফিস।

কয়রা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৪.০ হাজার

সরকারি চাকুরী পরিবর্তন করার কারনে,পূর্বের সরকারি চাকুরীর IBAS Cancel করাতে

AG অফিস বলতেছে হিসাব শাখা হতে আমরা এখনো আপনার ফাইল পাইনি। আপনি আপনার আবেদনের এক সেট ফটোকপি সাথে ৪ হাজার টাকা দেন কাজ হয়ে যাবে। সে দিন হতাশ হয়ে বাড়ি ফিরে আসি। পরের দিন হিসাব শাখায় যেয়ে ফাইল এর খোজ করি ফাইল ৩ মাস আগে AG শাখায় চলে গেছে এটা আমাকে ৪ ঘন্টা বসে থাকার পর বলে। পরবর্তীতে সেই ফাইলেট সিরিয়াল নাম্বার নিয়ে AG অফিসে গেলে তারা বলে এ ফাইল খুজতে পারবো না। আপনি টাকা দেন কাজ হয়ে যাবে। পরবর্তীতে এক রকম জোর করেই তাদের নিকট হতে কাজটি সমপ্নন করাই। তবুও ঘুষের সাথে আপোস করি নাই

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

প্রফিডেন্ট ফান্ডের দুই মাসের হিসাব এন্টি দেয়ার জন্য (এফসি বিবিধ অফিস)

প্রফিডেন্ট ফান্ডের ১২ মাসের কর্তনের মধ্যে ২ মাস কর্তন এফসি বিবিধ অফিস কর্তৃক সার্ভারে এন্টি দেয়া হয়নি ঔ ২ মাসের কর্তন এন্টির জন্য ২০০০/- টাকা চাচ্ছে।

ঢাকা (এফসি বিবিধ অফিস), ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

যে কোন এরিয়ার বিল,টুর বিল করলেই তাদেরকে টাকা দিতে হয়।

আমরা প্রায় ৫ জন ২০০৫ সাল চট্টগ্রামের ১ টি সরকারি কলেজে রাজস্ব খাতের কর্ম চারী হিসেবে যোগদান করি,এর মধ্যে ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেড পর্যন্ত । দীর্ঘ ৮ মাস আমরা বেতন পাইনি। সমস্যা কী? ক্যাশ সরকার বলেন আপনারা একটু যোগাযোগ করেন। গেলাম একাউন্টস অফিসারের কাছে।সেখুবই খাটাপ ব্যবহার করলেন। সমস্য কোথায় প্রায় ৫ মাস পর তার। একটি পত্র দিলেন শিক্ষা অধিদপ্তর যে আমাদেরকে নিয়োগ দিলেন অর্থ মন্ত্রণালয়ে সম্মতি আছে কী না।আমরা এগুলো তখন কিছুই বুঝিনা।আমাদের প্রধান সহকারি বল্লেন এখন মন্ত্রণালয়ে চিঠি পঠাবো সেখান থেকে যদি উত্তর আসে তা হলে।আপনাদের বেতন হবে।প্রায় আড়ায় মাস পর উত্তর এলো।তাদের অনুমতিপত্র পাঠালো। কিন্তু এখন ক্যাশসরকার বলেন স্যার আপনারা ২ হাজার করে টাকা দেবেন আর একটা অঙ্গীকার নামা দিবেন। বাধ্য হয়ে ১৫০০

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

TA bill

TA বিলের জন্য চট্টগ্রাম হিসাবরক্ষণ অফিসে গিয়েছিলাম ২ নাম্বার গেইট।একজন অডিটর অনেক হয়রানি করছিল আর ঘোরাচ্ছিল, পরে বলে কিছু দেন। ১০০০ টাকা দিলাম, অনেক নীতি কথা শোনানো দাড়িওয়ালা লোকটা বলল ১৫০০ দেন।

Chittagong, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

প্রভিডেন্ট ফান্ড হতে টাকা তুলতে ঘুষ দিতে হয়।

আমি একজন সরকারী কর্মচারী। বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য। আমার প্রভিডেন্ট বদান্য হতে টাকা তুলতে গেলে হিসাব রক্ষন অফিসারকে ৫০০-১০০০ টাকা দেওয়া লাগে।টাকা না সে বিভিন্ন ধরনের সমস্যা দেখায় এবং টাকা দিলে আপনি ১৫-৩০ দিনের মধ্যে কোনটি হয়ে যায়।আর টাকা না দিলে ৩-৪ মাস লাগবে।তাই বাধ্য হয়ে আমার টাকা দিয়ে প্রভিডেন্ট ফান্ড হতে টাকা তুলতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩৫.০ হাজার

পেনশন কাজ বাবদ

হিসাব ভবন, রাজশাহী। পেনশন টাকা, এবং চেক উওলনের ক্ষেত্রে ২ ধাপে টোটাল ৩৫০০০ টাকা দিতে হয়েছে।

রাজশাহী, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১২.০ হাজার

পেনসনের টাকা উত্তোলন

পেনসনের টাকা উত্তোলনের সময় সেখান থেকে ১২০০০ টাকা চাওয়া হয়।এমনকি এক টাকাউ ছাড় না দেয়ার কথা জানান।এক্ষেত্রে টাকা ভোগান্তিহীনভাবে পাওয়ার জন্য আমরা টাকা দিতে বাধ্য হই।

রাজবাড়ী, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬০.০ হাজার

বিল উত্তোলন

আমাদের উপজেলায় ১৫০ টি প্রাথমিক বিদ্যালয় আছে, এতে সারা বছর বিভিন্ন সরকারি বরাদ্দ আসে। সেগুলো পাশ করার জন্য ট্রেজারী অফিসে একসাথে ৫০/৬০ হাজার টাকা দিতে হয়।

পৌরসভা, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

নিয়োগ, বদলি,পদোন্নতি, টিএ ও ডিএ বিল সংক্রান্ত

সরকারি কর্মকর্তাদের চাকুরীতে যোগদানের সময় ২০০০/--৫০০০/- এবং প্রতি বদলিতে এলপিসি নেওয়ার জন্য ২০০০/- ও পুনরায় যোগদান করানোর জন্য ২০০০/-। এভাবে যতবার একজন কর্মকর্তা বা কর্মচারী বদলি হবে ততবার তাদেরকে একটা নির্দিষ্ট এমাউন্ট দিতে হয়।অন্যথায় বেতন কার্যক্রম আইবাস সিস্টেম চালু হয় না।এছাড়াও সরকারি দায়িত্বের অংশ হিসেবে যতগুলো ভ্রমণ থাকে, ততগুলো ভ্রমণের টিএ/ডিএ বিল করলে তা অনুমোদন করানোর জন্য প্রতি বিলের ৫% হিসাবরক্ষণ অফিসকে দিতে হয়।না দিলে বিল অনুমোদন হয় না।

Chattogram, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০০

বেতন করার জন্য

টাকা না প্রদান করিলে বেতন করতে অনীহা দেখায় এবং অনেক লেট করে আমরা হাত বন্ধ অবস্থায় টাকা দিতে বাধ্য।

রাজশাহী, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

প্রথম বেতনের পে ফিক্সেশন।

সরকারি চাকরিতে ঢুকে নিজের প্রথম বেতন করতে হলে পে ফিক্সেশন করা লাগে। মিষ্টি খাওয়ার টাকা না দিলে মাসের পর মাস ঘোরায়। এছাড়া যেকোনো প্রাপ্য টিএ ডিএ বিল তুলতে গেলেই মোট বিলের ৩-৫% পর্যন্ত দাবী করে। না দিলে হয়রানি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.০০ লাখ

বদলি, পদায়ন, কর্মবন্টন

অফিস প্রধান ঘুষ ছাড়া কোনো কিছু বুঝে না

চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটি হিসাব ভবন, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

চেক সংগ্রহ

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ঢাকাতে আমার কোম্পানীর একটি ৪৭,০০,০০০+ টাকা চেক সংগ্রহ করতে যায় তাতে ঐখানকার কর্মকর্তা পারসেন্টিস % আকারে ঘুষ চেয়েছিলো। অনেক কষ্ট করে ৫০০০ টাকায় সমঝোতা করে নিয়ে আসি। এই আমাদের সোনার বাংলাদেশ। ঘুষ ছাড়া সরকারি একটি কাজও করা সম্ভব না। এতে সরকারের উপর মহল জড়িত থাকে।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

এলপিসি

চাকরির বদলির কারনে যে শেষ বেতনের প্রত্যয়ন নিতে হয় তা দিতে ۷দিনের যায়গায় ۲۰দিন দেরি করায় ফোন দিয়ে বললে করে দেয় সাথে টাকা দাবি করে। পরিষোধ করতে বাধ্য হই।

জামালপুর সদর, ময়মনসিংহ ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

সরকারি চাকরির শুরুতে বেতন চালু করনের জন্য ঘুষ দেওয়া

আইবাসে বেতন চালু করানোর ফাইল জমা নেয় পাশাপাশি টাকা রাখে এবং রেজিস্টার বইয়ে লিখে রাখে। আমি শুরুতে বুঝিনি। তারা একেক সময় একেক রকম কথা বলে। একবার বলে এই টেবিলে যান, ঐ টেবিলে যান, আজ আর হবে না। আগামীকাল আসুন। এভাবে কয়েক দিন ঘুরে ১০০০ টাকা জমা দিই। এই টাকায় সন্তুষ্ট না তাই আবার ঘুরায়। পরে আমি পাশের রুমে বড় অফিসার কে বলি ১০০০ টাকা জমা দিয়েছি কিন্তু কাজ করে দেয়না। পরে একজনকে ডেকে এনে করে দেয়।

ঢাকা এজি অফিস, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য