সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৭৩২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

Treasury Bill collection

ট্রেজারি অফিস রংপুর আগাগোড়া পিয়ন থেকে অফিসার পর্যন্ত সবাই পয়সা খায়, টাকা না পেলে কোন বিদেশ সাইন করে না, তাদের প্রত্যেকটা বিলের একটা পারসেন্টেন্স থাকে তারা বলে বিল আসে, বাজেট আসে নাই, বাজেট আসছে এন্ট্রি দেয়নি, টাকা দিলেই সঙ্গে সঙ্গে এন্টি হয়, দিনের বিল দিলেই পাওয়া যায়, টাকা না দিলে ৫ দিন ৭ দিন ১৫ দিন লাগে,

Rangpur, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে RN3CUBZ6
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

পেনশন, কল্যান তহবিল,প্রভিডেন্ট ফান্ড

চাকরিরত অবস্থায় সরকারি চাকরিজীবী মারা গেলে যে যে ধাপে টাকা উঠাতে হয় সব জায়গায় দশ বিশ হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে এভাবে ১ লাখ টাকা গেছে। এখনো কল্যান তহবিলে দুই লাখ টাকা পায়নি

পঞ্চগড়, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে RN9HCEEP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

সেনাবাহিনীতে কর্মরত অসামরিক কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন বিল পাশ করানোর জন্য

বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েক হাজার অসামরিক কর্মকর্তা/কর্মচারী চাকুরী করে। চাকুরীতে নুতন যোগদান করলে বেতন, চিত্তবিনোদন ছুটি, উচ্চতর গ্রেড, টিএ/ডিএ বিল, পদোন্নতির ফিক্সেশন, মিশনের বিল, জিপি ফান্ড হতে টাকা উত্তোলন, এমনকি কোন পেনশনে গেলে ছুটির টাকা এবং পেনশন কেইস পাশ করানোর জন্যও বিভিন্ন অঙ্কের টাকা এফসি (বিবিধ) অফিসে অডিটর/সুপার/ডিএএফসিকে ঘুষ প্রদান করতে হয়। ঘুষ প্রদান না করলে তারা বিল পাশ করে না। যতদিন ঘুষ/স্পীড মানি/উৎকোচ তাদেরকে প্রদান না করা হয় ততদিন বিল ফেলে রাখে। অনেক সময় ঘুষ তারা সরাসরি নেয় আবার অনেক সময় দালালের মাধ্যমে নেয়। ঘুষের অঙ্কটা নির্ভর করে কিসের বিল/কত টাকার বিল তার উপর।

ঢাকা সেনানিবাস, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK7P8YNM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.১০ লাখ

পেনশন

আর্মিতে ছিলাম,,,, পেনশনের সময় দিয়েছি। ঘুষ না দিলে পেনশন কম পাওয়া যাবে এবং সময় লাগবে। ১০০% দিতেই হবে। তাই আমি দিতে বাধ্য হয়েছি। এবং এক দু মাসের মধ্যে পেয়ে গেছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CTNJQHCD
০ মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

প্রভিটেড ফান্ড এর জন্য NID অনুযায়ী নাম ঠিক করে

প্রভিটেড ফান্ড এর জন্য NID অনুযায়ী নাম ঠিক করার জন্যে গোপালগঞ্জের, মুকসুদপুর হিসাব রক্ষণ অফিসে NID জমা দিলে তাহা ঠিক করে দেয়া হয় না বরং ঘুষ দাবি করে ৫০০০টাকা, দিতে অস্বীকার করলে বলে আপিনারটা আপনি ঠিক করে আনেন।

DHAKA, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKLX4QYN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

প্রথম বেতন বিল করার জন্য

আমার সরকারি চাকরিতে যোগদানের পর মূল সার্টিফিকেটের সাথে ভোটার আইডি কার্ডের নামের বানানে ভুল ছিল। তারপর আমার আইডি কার্ড সংশোধন করতে তিন মাস সময় যায়। তিন মাসের মধ্যে আমার বেতন স্থগিত করে। এমন সময় আমার স্কুলে যাওয়ার যাতায়াতের ভাড়া ও পকেটে ছিল না। তারা আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবি করে, তখন নিরুপায় হয়ে দুই হাজার টাকা ঘুষ দিয়ে। প্রথম বেতন বিল করতে হয়েছিল।

সুনামগঞ্জ, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার দেখা হয়েছে SYBNGCD3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

স্কেল ফিক্সেশন

আমি প্রথমে দেয়নি। কিন্তু আমার অন্য সহকর্মীদের ফিক্সেশন হয়ে যায় । এর মধ্যে তিন মাস পার হয়ে যায়। পরে বাধ্য হয়ে ২০,০০০ টাকা দিয়ে ফিক্সেশন করে নিয়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKQWSUTT
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০০ কোটি

বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়ন বাজেটের অর্থ আত্মসাৎ জরিত

আমি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত থাকাকালীন অফিসের প্রধান সরকারি উন্নয়ন বাজেট টাকা আত্মসাৎ করত অডিটরদের ১০% বা তাদের মোট যে অনুযায়ী স্যাটেল করত বিভিন্ন কিছু কেনা রক্ষণাবেক্ষণ বাবদ ১ হাজার কোটি টাকার উপরে বরাদ্দ আসে প্রায় দুই থেকে তিনশো কোটি টাকা তাদের পেটে যায়,, আর্মিতেও একই অবস্থা সকল বাহিনীতে বাহিনী প্রধানের এভাবে দুর্নীতি করে ,, সচিরা আরো বড় ধরনের দুর্নীতিবাজ একইভাবে তারা দুর্নীতি করে,, দিনশেষে কোটি টাকা লুটপাট করছে আমলারা,, দুদক আরো বড় দুর্নীতির জায়গা

মহা হিসাব রক্ষণ কার্যালয় রাজস্ব ভবন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার দেখা হয়েছে DKWXS88D
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

সরকারি অফিসের বিল ভাউচার সহ অধিকালভাতা সহ ভ্রমণ বিল এবং কেনাকাটার জন্য ৫% / ৪% টাকা না দিলে বিল পাস

সরকারি অফিসের কেনাকাটা, অধিকাল ভাতা, ভ্রমণ বিল, জ্বালানি তেল বিল ভাউচার সহ ইত্যাদি সরকারি দপ্তরের কাজের জন্য ৫%/৪% দেওয়া লাগে এজি অফিস / হিসাব রক্ষন অফিস রাজশাহী কে দেওয়া লাগে

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে RJQNPH3F
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭০.০ হাজার

চিরিরবন্দর ট্রেজারি অফিস

পেনশনের টাকা তুলতে গিয়ে ঘুষ চেয়েছিল ৭০ হাজার না দিলে পেনশনের টাকা আটকায় দিয়েছিল সেজন্য ৭০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছে চিরিরবন্দর ট্রেজারি অফিস

চিরিরবন্দর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RN5FAPJA
০ মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

বেতন বিল করা

হিসাবরক্ষণ অফিসে সরকারি কর্মচারীদের পে ফিক্সেশনের জন্য টাকা দিতে হয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে CTL68FEY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

পেনশনের কাগজ পত্র ঠিক করতে

আব্বার মৃত্যুর পরে তার পেনশনের কাগজ রেডি করার জন্য গেলে অনেক ঘুরা ঘুরির পরে পিওন টাকা দাবি করে বলে স্যারদের দিলেই কাজ করবে । তখন আমার কোন চাকরি ছিলনা খাবার মত তেমন বেশি টাকা পয়সা ছিল না । এক কথায় তারাতাড়ি পেনশন পাবার জন্য অসহায়ের মত দেই ।

বাকেরগঞ্জ, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে BRTLSLAN
০ মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

টিএ ডিএ বিল, জিপিএফ অ্যাকাউন্ট, ইনক্রিমেন্ট

দায়িত্ব পালনে গড়িমসি, অতিরিক্ত পেপারস চাওয়া, সেবাগ্রহীতার কাছে প্রক্রিয়াকে জটিলভাবে উপস্থাপন।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CT6LE66B
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

LPC উত্তোলন এবং জমা

সরকারি চাকুরীতে এটি খুব কমন বিষয় যে কোন কর্মকর্তা বা কর্মচারী এক কর্মস্থল থেকে আরেক কর্মস্থলে বদলী হলে LPC( Last pay certificate) নিতে হয় সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস থেকে।। এটি আবার বদলীকৃত জেলা/উপজেলায় জমা দিতে হয়। দুটো কাজেরই বর্তমান রেট (ঘুষ) ১০০০ টাকা।।

রামগতি, লক্ষীপুর এবং নোয়াখালী সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTTNZHVG
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭৬০

অডিটর

অডিটররা টিএডিএ, পেনশন, শ্রান্তিকালীন ভাতাসহ সকল বিল পাস করতে ঘুষ নিয়ে থাকে। তাদের হাত থেকে সেনাবাহিনীর সামরিক, অসামরিকরাও রেহাই পায় না। বিল পাশ করাতে ২০% ঘুষ নিয়ে থাকে, সঠিক প্রক্রিয়ায় বিল বানানোর পরেও টাকা দিতে হয়। আমি তার নিজেও ভুক্তভোগী।

ঢাকা, এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স আর্মি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKQZVMME
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৩.০ হাজার

বেতন স্কেল নির্ধারনী।

অগ্রিম ইনক্রিমেন্টের বেতন নির্ধারনী ২০০০০/- দাবী করে, বুঝিয়ে ১৩০০০/-দিয়েছি।

বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার দেখা হয়েছে KH2QGFUG
০ মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১২.০ হাজার

মুক্তিযোদ্ধা ভাতা লোন

মুক্তিযোদ্ধা লোন নিতে গিয়েছিলাম বাবাকে সাথে নিয়ে সোনালী ব্যাংকে,সেখানে ম্যানেজার ১২০০০/- না দিলে লোন পাবেন না,এই টাকাটা লাগবেই,জিজ্ঞাসা করলাম কেন লাগবে? উনার উত্তর হলো মিস্টি খাবে।

Muktagachha, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার দেখা হয়েছে MYKGRU3W
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

সরকারি চাকরি হিসাব রক্ষন অফিসে টাকা দিতে হ য়। বদলি এলপিসি নিতে গেলে টাকা দিতে হয়

টাকা না অনেক দিন ঘুরায়

উপজেলা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RNDHCA85
০ মন্তব্য