All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

732 reports found
Report a bribe
Paid Accounts Office ৳2.0K

বেতন, পেনশন, ইনক্রিমেন্ট চালু সহ ভ্রমণ বিলের সেবা

সবচেয়ে বেশি দুর্নীতি হয় হিসাবরক্ষণ অফিসে।বৈধ বেতন, পেনশন, ইনক্রিমেন্ট চালু সহ ভ্রমণ বিলের জন্য টাকা। পে ফিক্সেশন এর জন্য টাকা, বেতন চালুকরণ, বকেয়া বিল,ভ্রমণ বিল,পেনশনের জন্য টাকা নেয় উপজেলা হিসাবরক্ষণ অফিসার, হাতিয়া। টাকা না দিলে দুর্ব্যবহার করেন।ফাইল ছুড়ে মারেন।সরকারি কর্মকর্তা কর্মচারী জিম্মি এই লোকের কাছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার

হাতিয়া, Chattogram 1 September 2026 24 views CTWE5H3F
0 Comments
Paid Accounts Office ৳20.0K

আইবাস ++ একাউন্ট ও বেতন কার্যক্রম বদলির পর চালু করতে গিয়ে।

বদলি হয়ে আসার পর আইবাস ++ একাউন্ট চালু করা, বদলি কৃত স্থানে বেতন কার্যক্রম চালু করার জন্য জেলা হিসাব রক্ষন অফিসে এর অডিটর কাজ করার নামে ঘুষ চাইছে এবং ৯ মাস বেতন আটকিয়ে রাখছে,পরে নিজেরা সকল কাজ ঢাকা থেকে করে আনলে ও বিশ হাজার টাকা দাবি করে পরে ১০ হাজার টাকা দিয়ে বেতন চালু করতে হয়।

নোয়াখালী, Chattogram 1 September 2026 30 views CTAQH7AM
0 Comments
Paid Accounts Office ৳1.0K

এলপিসি নিতে ও জমা দিতে

এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলী হওয়াতে শেষ বেতনের প্রত্যয়নপত্র বা এলপিসি নিতে ও নতুন কর্মস্থলে জমা দিতে এই অর্থ দিতে হয়েছে।

রাউজান,চট্টগ্রাম, Chattogram 1 September 2026 25 views CTD698UK
0 Comments
Only demanded Accounts Office ৳500

এফসি (বিবিধ), ঢাকা সেনানিবাস

এফসি বিবিধ, ঢাকা সেনানিবাস হতে টিএ ডিএ, চিত্তবিনোদন, বিভিন্ন বকেয়া দাবী, পেনশন, জিপিএফ, জিপিএফ চুড়ান্ত টাকা দাবী, ছুটির নগদায়ন, উচ্চতর গ্রেড, নতুন নিয়োগের বিল, পারিবারিক পেনশন ইত্যাদির বিল দাবী করা হলে ঘুষ ছাড়া কোন কাজ করা যায় না যদিও করে দেয় তাহলে কোন বিল পাঠালে এখানে ভূল ওখানে ভূল এরুপ করে মাসের পর মাস লেগে যায় বিল হাতে আসতে।।। মোট কথা টাকার অংক বড় হউক আর ছোট হউক ঘুষ ছাড়া ফাইল আসবে না।৷ ধন্যবাদ

ঢাকা ক্যান্টনমেন্ট, Dhaka 1 September 2026 31 views DKXJ5UNN
0 Comments
Refused Accounts Office ৳15.0K

কিস্তিভিত্তিক অর্থছাড়

প্রকল্পের ১ম কিস্তি অর্থছাড় করার জন্য প্রয়োজনীয় কাজপত্রসহ সংশ্লিষ্ট সফটওয়ারে পোস্টিং শেষ করে জমা দিই । ঢাকায় অবস্থিত পরিবহন সেকটরের সাথে জড়িত ১টি মন্ত্রনালয়ের চিপ অ্যাকাউন্ট এন্ড ফিণ্যান্স অফিসারের কার্যালয়ের প্রতিনিধি আমার দপ্তরের অর্থছাড়ের সাথে জড়িত ও তাদের পূর্বপরিচিত কর্মকর্তার সাথে যোগসাজস করে মোট ছাড়কৃত অর্থের ১% অথবা সর্বনিম্ন ১৫০০০/= টাকা কিস্তি প্রতি( বছরে মোট ৪ কিস্তি) দাবি করে ও আমার আবেদনট কাল বিলম্ব করে ধরে রাখে । আমি জানি তাদের দাবি পুরন না করলে( যা অন্যান্য অগ্রগতি সম্পন্ন প্রকল্পের পিডিরা দিতে বাধ্য হয় হয়রানি এড়ানোর জন্য) আমার আবেদনে অসংগতি রয়েছে এটি বলে তারা অর্থছাড় নাও করতে পারে । আমার প্রকল্পের অগ্রগতি শুরু না হওয়ায় তাদের দাবি প্রত্যাখান করি যা এখনো পেন্ডিং

ঢাকা, Dhaka 1 September 2026 25 views DKUHZXBF
0 Comments
Paid Accounts Office ৳3.70M

পেনশন

আমরা এক শ ১৪৮ জন বন্ধুরা ৩১ বছর বাংলাদেশ বিমান বাহিনীতে সরকারি চাকরি শেষে পেনশনের টাকা তুলতে গিয়ে, বিমান বাহিনী ফাইন্যান্স কন্ট্রোলার অফিসে ঘুষ দিতে হয়েছে

ঢাকা, Dhaka 1 September 2026 26 views DKCNW8SR
0 Comments
Paid Accounts Office ৳100.0K

ব্যানবেইজ থেকে পেনশনের পজওনা টাকা উত্তোলন।

আমার শশুড় অবসর প্রাপ্ত হাইস্কুলের সিনিয়র শিক্ষক গণিত। উনার পেনশনের টাকা তুলতে গেলে ব্যানবেইজে হাটতেছিলাম ৩-৪ বছর ধরে, উনার চিকিৎসার জন্য টাকা ভীষণ প্রয়োজন ছিল। অনেক বার্গেইনিং করে শেষমেষ ৩০০০০ টাকা দিতে বাধ্য হই।

Dhaka, Sylhet 1 September 2026 29 views SYTM4U2X
0 Comments
Paid Accounts Office ৳2.80M

অধিকাল ভাতার বিল,মানে ড্রাইভারদের ওভার টাইম।

সেবাটি ছিল ড্রাইভারদের অধিকাল ভাতার বিল, অফিস হচ্ছে মিরপুর ১৪ লালা সরাই অর্থ নিয়ন্ত্রক অফিস নৌ ২৮ লক্ষ টাকার বিলে লাখপতি ১০০০ টাকা করে দিতে হবে এবং যতটা সেক্টর আছে সব সেক্টর বা শাখা টাকা দিতে হয়, চেক শাখায় প্রতি লাখে ১০০ টাকা করে দিতে হয়। তাছাড়া এমন ভাবে টাকা চায় মনে হয় উনি আমার কাছে পাবে। অথচ ড্রাইভার কি পরিমাণ পরিশ্রম করে।

ঢাকা, Dhaka 1 September 2026 28 views DKZ3SDRD
0 Comments
Paid Accounts Office ৳20.0K

পেনশনের বকেয়া উত্তোলন

আমার বাবার পেনশন বাবার মৃত্যুর পর মায়ের জন্মনিবন্ধন তথ্য গড়মিল সংশোধন করে পুনরায় এন্ট্রি করতে এই অর্থ দাবি করে।আমি নিরুপায় হয়ে এই অর্থ পরিশোধ করি।

কুমিল্লা, Chattogram 1 September 2026 26 views CTLBXUMT
0 Comments
Paid Accounts Office ৳5.5K

১২% ঘুষ গ্রহণ করে অফিস টি ঢাকা সেনানিবাসে অবস্থিত এর কম টাকা দিলে বিল পাশ করবে না। অডিটর বেতন ২

বিল হাতে পেয়ে বলেছে ১২% এর কম টাকা না হলে এটা পাশ করানযাবে না এখানে ভুল আছে বা সিট রোল আনতে বলে চট্টগ্রাম থেকে সকল কাগজ পত্র ৩ জন সেনা কর্মকর্তার স্বাক্ষর থাকার পরেও অডিটরের নিকটে কোন মূল্যায়ন নেই।

Dhaka, Dhaka 1 September 2026 26 views DKMAC7V7
0 Comments
Paid Accounts Office ৳2.0K

বিমান বাহিনীতে সিভিলিয়ান পদে নতুন চাকরিতে যোগদান করার পর বেতন ঢোকানোর জন্য জন্য ঘুষ

আমরা যখন চাকরিতে নতুন জয়েন করি তখন আমাদের বেতন ঢুকানোর জন্য হিসাব রক্ষণ অফিস থেকে নাম এন্ট্রি করা হয় ওই নাম এন্টির পর বেতনের জন্য পাঠানো হয় হিসাবরক্ষণ অফিসে তখন হিসাবরক্ষণ অফিসের স্টাফদের প্রতি জন প্রতি দুই হাজার টাকা করে প্রথম বেতন একাউন্টে ঢোকানোর জন্য ওই অফিসের অফিস ক্লার্কদের টাকা দেওয়া লাগে টাকা না দিলে কারো বেতন একাউন্টে ঢুকে না আবার যখন আমাদের প্রমোশন হয় প্রমোশন আপ করার জন্য প্রমোশনের বাড়তি বেতন ঢোকানোর জন্য টাকা দেওয়া লাগে আবার জিবি ফান্ড থেকে নিজের টাকা উত্তোলনের জন্য তাদেরকে টাকা দেওয়া লাগে তারা টাকা হাতে নেয় না বলে ডরে রেখে যান অজু করে আসছি এখন টাকা ধরতে পারবো না অনেক নির্লজ্জ বেহায়া মানুষ ওদের বাপ মার ঠিক নেই ওদের অফিসে গেলে নিজেকে অনেক ছোট মনে হয়

বিমান বাহিনী সদর দপ্তরের পাশে হিসাব রক্ষণ অফিস, Dhaka 1 September 2026 2 views DKKQEDFD
0 Comments
Paid Accounts Office ৳50.0K

প্রতিবন্ধী ছোট ভাইয়ের পারিবারিক পেনশন

২০১৬ সালে পিতার মৃত্যুর পর পেনশন ভোগ করেন মা। ২০২১ সালে মা মারা যান। নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী সন্তান পেনশনের দাবীদার। ডিসি অফিস, সিভিল সার্জন, অফিস, পৌরসভায় বহুবার কয়েকমাস দৌড়াদৌড়ি ক কাগজপত্র প্রস্তুত করে আটকা পড়লাম জেলা একাউন্টস অফিসে। আইনের ফ্যাঁকরা দেখিয়ে ফেরত পাঠালো। হবে না। দৌড়ালাম মহা হিসাব নিয়ন্ত্রক বরাবর। কয়েকমাস পর একই উত্তর না। ২০২৫ সালে জেলা একাউন্টস অফিস থেকে ফোন পেয়ে দৌড়ালাম সেখানে। তারা পেনশন রানিং করে দিবে বিনিময়ে এরিয়ার যা পাওয়া যাবে (৩লক্ষ ২০ হাজার টাকা) ছেড়ে দিতে দাবী। রাজী হলাম না। আবার গেলাম মহা হিসাব নিরীক্ষণ অফিস, ঢাকায়। তারা পরামর্শ দিলা জেলা অফিস যা অফার দিয়েছে তাতেই রাজী হয়ে পেনশন চালুর ব্যবস্থা করেন। একটা পর্যায়ে কোন ভাবেই হচ্ছে না দেখে DAO এর সাথে ফয়সালা করি।

গাইবান্ধা জেলা শহর, Rangpur 1 September 2026 21 views RN7H2EXV
0 Comments
Refused Accounts Office ৳300

আইবাস এ বেতন আপডেট করার জন্য

আমি ডেপটেশন থেকে ফিরে আসার সময় বিএনপিপিএমএস এ বেতনের আপডেট করা লাগে এই সময় আইবাসে আপডেট করার জন্য অতিরিক্ত টাকা প্রত্যেক সদস্যের কাছ থেকে চাওয়া হয় আমি পরিশোধ করিনি এটি এসএফসি নেভি, ‌ মিরপুর ১৪ তে

ঢাকা, Dhaka 1 September 2026 22 views DKRBAAK5
0 Comments
Paid Accounts Office ৳2.5K

বকেয়া বিল উত্তোলন

কিছু বকেয়া বিল ছিলো, ঘুষ ছাড়া টাকা উত্তোলন করা যায়নি। শেষমেশ বাধ্য হয়ে দিতে হয়েছে। এরকম অসংখ্য মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণকারী কর্মকর্তা ঘুষ দাবি করে। রাজনৈতিক ক্ষমতার দাপট দেখানো ব্যক্তিদের মাধ্যম ছাড়া সবাইকে ঘুষ প্রদান করতে হয়।

কচুয়া, Chattogram 1 September 2026 22 views CT9D4DG4
0 Comments
Paid Accounts Office ৳10.0K

মাসিক পেনশনের টাকা মৃত্যুর পরে স্বামীর নামে নেওয়া

পেনশনভোগী মারা যাওয়ার পরে তার স্বামীর নামে পেনশন নেওয়ার ক্ষেত্রে সকল কাগজপত্র ১৫ দিনের মধ্যে জমা দিলেও কাজ আটকে রাখে এবং বলে ১০০০০ টাকা লাগবে। পরে দশ হাজার টাকা দিতে বাধ্য হই।

মোরেলগঞ্জ, বাগেরহাট, Khulna 1 September 2026 23 views KHNDWWTY
0 Comments