সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

বেতনের উচ্চতর গ্রেড পাশের জন্য

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস (এমইএস) এর সারা বাংলাদেশের প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীর কাছ থেকে বেতন সংক্রান্ত বকেয়া, টিএডিএ, পদোন্নতি, উচ্চতর গ্রেড, বৈদেশিক মিশন সংক্রান্ত ভাতা ও অন্যান্য বিষয়ে তাদেরকে অবধারিতভাবে তাদের কর্তৃক নির্ধারিত ঘুষের টাকা বা চাদা দিতেই হয়। অথচ এই শাখাটি ঢাকা সেনানিবাসের অতি গুরুত্বপূর্ণ এরিয়া লগ অফিসে অবস্থিত। কোন আর্মি অফিসারদেরও তারা গুনেনা

শুধু দাবি করেছে
ঢাকা এফসি অফিস, ঢাকা সেনানিবাস ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

Ibas+ এ বেতন খোলা

এই বছরের ফেব্রুয়ারিতে আমি আমার চাকরির বেতন করার জন জেলা একাউন্টস অফিসে যাই।যাওয়ার পর বিস্তারিত শোনার পর সেখানকার অডিটর আমার কাছে সার্ভিস বুক চেয়ে নিলেন এবং ১০০০ টাকা এনেছি কি না জিজ্ঞেস করলেন? আমি জানতাম না,বেতন পাওয়ার জন্যও টাকা ঘুষ দিতে হয়। পরে সেখান থেকে বের হয়ে পরিচিত কলিগদের জিজ্ঞেস করে জানতে পারি ১০০০টাকা না দিলে আমি সারাজীবনে ও বেতন তুলতে পারবো না। কি আর করার অগত্যা ১০০০ টাকা ঘুষ দিয়ে আইবাসে বেতন করলাম। জেলা একাউন্টস অফিস, জামালপুর।

ঘুষ দিয়েছি
জামালপুর। ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

Pay fixation er kaj korar jonno tk niyechilo....jamalpur DC office...

Amra prai 140 jon chilam...new job...dc office e payfixation er kaj er jonno per head prai 500tk kore nicilo.. Jdio Amra nijerai online e pay fixation paperfill up korecilam...tara baki kaj korecilo...plus amader koyekjon o tader help korecilo baki kaj korte...tbuo etto tk nilo...sobay dibe baddho...karon noitoh salary aro derite pawa jabe ejonno

ঘুষ দিয়েছি
Jamalpur ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

টিএডিএ

আমি সরকারি কাজে ময়মনসিংহ যাই তার পরিপ্রেক্ষিতে টিএডিএ করতে যাই হিসাবরক্ষণ অফিসে সে সময় দায়িত্বরত অডিটর টাকা না দিয়ে টিএডিএ পাস করতে অস্বীকৃতি যানায় তাই 200 টাকা ঘুস দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
লালমনিরহাট হিসাবরক্ষণ অফিস ৳২০০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশনের টাকা

আমার বাবার পেনশনের টাকা উঠানোর জন্য অনেক দপ্তরে দপ্তরে যেতে হয়েছে টাকাও দিতে হয়েছে, আমার বাবা বন বিভাগে চাকরি করতো এই টাকার জন্য বন বিভাগের অফিসে বন বিভাগে এজি অফিসে সব জায়গায় টাকা দিতে হয়েছে, নগদ এক লক্ষ টাকার উপরে দেওয়া হয়েছে,

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বকেয়া বেতন উত্তোলন

আমার চার বছরের সরকারি বেতনের বকেয়া টাকার বিলকরে হিসাবরক্ষণ অফিস থেকে তুলতে গেলে তারা নানা তালবাহানা শুরুকরে।পরে সরাসরি বলে যে ঘুষ না দিলে টাকা তুলা যাবেনা এবং ৪০০০০দাবি করে।পরে বাধ্য হয়ে ২৭৫০০ টাকা দিয়ে বকেয়া বেতন উত্তোলন করি।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ নিকলী ৳৪০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারি চাকরি পাওয়ার পর নিজের বেতন চালু করার জন্য

বেতন চালু করতে হলে টাকা দিতে হবে । না দিলে বেতন চালু করতে দেরি হবে। পরবর্তীতে অন্য কারো মাধ্যমে টাকা দাবি করলে পরিশোধ করতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা হিসাবরক্ষণ অফিস ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সেনাবাহিনীতে কর্মরত অসামরিক কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন বিল পাশ করানোর জন্য

বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েক হাজার অসামরিক কর্মকর্তা/কর্মচারী চাকুরী করে। চাকুরীতে নুতন যোগদান করলে বেতন, চিত্তবিনোদন ছুটি, উচ্চতর গ্রেড, টিএ/ডিএ বিল, পদোন্নতির ফিক্সেশন, মিশনের বিল, জিপি ফান্ড হতে টাকা উত্তোলন, এমনকি কোন পেনশনে গেলে ছুটির টাকা এবং পেনশন কেইস পাশ করানোর জন্যও বিভিন্ন অঙ্কের টাকা এফসি (বিবিধ) অফিসে অডিটর/সুপার/ডিএএফসিকে ঘুষ প্রদান করতে হয়। ঘুষ প্রদান না করলে তারা বিল পাশ করে না। যতদিন ঘুষ/স্পীড মানি/উৎকোচ তাদেরকে প্রদান না করা হয় ততদিন বিল ফেলে রাখে। অনেক সময় ঘুষ তারা সরাসরি নেয় আবার অনেক সময় দালালের মাধ্যমে নেয়। ঘুষের অঙ্কটা নির্ভর করে কিসের বিল/কত টাকার বিল তার উপর।

ঘুষ দিয়েছি
ঢাকা সেনানিবাস ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

Treasury Bill collection

ট্রেজারি অফিস রংপুর আগাগোড়া পিয়ন থেকে অফিসার পর্যন্ত সবাই পয়সা খায়, টাকা না পেলে কোন বিদেশ সাইন করে না, তাদের প্রত্যেকটা বিলের একটা পারসেন্টেন্স থাকে তারা বলে বিল আসে, বাজেট আসে নাই, বাজেট আসছে এন্ট্রি দেয়নি, টাকা দিলেই সঙ্গে সঙ্গে এন্টি হয়, দিনের বিল দিলেই পাওয়া যায়, টাকা না দিলে ৫ দিন ৭ দিন ১৫ দিন লাগে,

ঘুষ দিয়েছি
Rangpur ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন, কল্যান তহবিল,প্রভিডেন্ট ফান্ড

চাকরিরত অবস্থায় সরকারি চাকরিজীবী মারা গেলে যে যে ধাপে টাকা উঠাতে হয় সব জায়গায় দশ বিশ হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে এভাবে ১ লাখ টাকা গেছে। এখনো কল্যান তহবিলে দুই লাখ টাকা পায়নি

ঘুষ দিয়েছি
পঞ্চগড় ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন

আর্মিতে ছিলাম,,,, পেনশনের সময় দিয়েছি। ঘুষ না দিলে পেনশন কম পাওয়া যাবে এবং সময় লাগবে। ১০০% দিতেই হবে। তাই আমি দিতে বাধ্য হয়েছি। এবং এক দু মাসের মধ্যে পেয়ে গেছি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.১০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

প্রথম বেতন বিল করার জন্য

আমার সরকারি চাকরিতে যোগদানের পর মূল সার্টিফিকেটের সাথে ভোটার আইডি কার্ডের নামের বানানে ভুল ছিল। তারপর আমার আইডি কার্ড সংশোধন করতে তিন মাস সময় যায়। তিন মাসের মধ্যে আমার বেতন স্থগিত করে। এমন সময় আমার স্কুলে যাওয়ার যাতায়াতের ভাড়া ও পকেটে ছিল না। তারা আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবি করে, তখন নিরুপায় হয়ে দুই হাজার টাকা ঘুষ দিয়ে। প্রথম বেতন বিল করতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়ন বাজেটের অর্থ আত্মসাৎ জরিত

আমি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত থাকাকালীন অফিসের প্রধান সরকারি উন্নয়ন বাজেট টাকা আত্মসাৎ করত অডিটরদের ১০% বা তাদের মোট যে অনুযায়ী স্যাটেল করত বিভিন্ন কিছু কেনা রক্ষণাবেক্ষণ বাবদ ১ হাজার কোটি টাকার উপরে বরাদ্দ আসে প্রায় দুই থেকে তিনশো কোটি টাকা তাদের পেটে যায়,, আর্মিতেও একই অবস্থা সকল বাহিনীতে বাহিনী প্রধানের এভাবে দুর্নীতি করে ,, সচিরা আরো বড় ধরনের দুর্নীতিবাজ একইভাবে তারা দুর্নীতি করে,, দিনশেষে কোটি টাকা লুটপাট করছে আমলারা,, দুদক আরো বড় দুর্নীতির জায়গা

ঘুষ দিয়েছি
মহা হিসাব রক্ষণ কার্যালয় রাজস্ব ভবন ৳১০.০০ কোটি
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

স্কেল ফিক্সেশন

আমি প্রথমে দেয়নি। কিন্তু আমার অন্য সহকর্মীদের ফিক্সেশন হয়ে যায় । এর মধ্যে তিন মাস পার হয়ে যায়। পরে বাধ্য হয়ে ২০,০০০ টাকা দিয়ে ফিক্সেশন করে নিয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশনের কাগজ পত্র ঠিক করতে

আব্বার মৃত্যুর পরে তার পেনশনের কাগজ রেডি করার জন্য গেলে অনেক ঘুরা ঘুরির পরে পিওন টাকা দাবি করে বলে স্যারদের দিলেই কাজ করবে । তখন আমার কোন চাকরি ছিলনা খাবার মত তেমন বেশি টাকা পয়সা ছিল না । এক কথায় তারাতাড়ি পেনশন পাবার জন্য অসহায়ের মত দেই ।

ঘুষ দিয়েছি
বাকেরগঞ্জ ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

LPC উত্তোলন এবং জমা

সরকারি চাকুরীতে এটি খুব কমন বিষয় যে কোন কর্মকর্তা বা কর্মচারী এক কর্মস্থল থেকে আরেক কর্মস্থলে বদলী হলে LPC( Last pay certificate) নিতে হয় সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস থেকে।। এটি আবার বদলীকৃত জেলা/উপজেলায় জমা দিতে হয়। দুটো কাজেরই বর্তমান রেট (ঘুষ) ১০০০ টাকা।।

ঘুষ দিয়েছি
রামগতি, লক্ষীপুর এবং নোয়াখালী সদর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য