সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,৩৩৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ডাইভিং লাইসেন্স

বারবার ডাইভিং লাইসেন্স এক্সাম দিলেও ফেইল করায় ইচ্ছেকৃত অনিচ্ছেকৃতভাবে। পরে বিআরটিএ কর্মকর্তার মাধ্যমে ১২০০০/- বার হাজার টাকায় চুক্তিতে সেবা পাই।

জেলা শহর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রেকটিক্যাল পরীক্ষা।

কুমিল্লা BRTA তে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছি। লিখিত এবং ভাইবা খুব ভালো পরীক্ষা দিয়েছি। প্রেকটিক্যাল মটর বাইক ভালোভাবে পরীক্ষা দিয়েছি। মূলত বিপত্তি বাধে কার ড্রাইভিং প্রেকটিক্যালের সময়। পরীক্ষা দেওয়ার জন্য গাড়িতে উঠে স্টেয়ারিং ধরে বসার সময় ট্রেইনার দাবী তাকে চা নাস্তার টাকা দিতে। আমি পকেট থেকে ২০ টাকা বের করে দিয়েছি তিনি তা নিতে অস্বীকৃতি জানান। ৫০০ টাকা চা নাস্তার জন্য দাবী করে বসেন। পরে আমি মোট ১০০ টাকা দিয়ে বলি আমার কাছে আর টাকা নাই। আমি ঠিকভাবে চালিয়ে পরীক্ষা দিতেছিলাম এক পর্যায়ে তিনি হাত স্টেয়ারিং ঘুরিয়ে গাড়িটা দাগের বাইরে নিয়ে যায় এবং আমাকে ফেইল করিয়ে দেয়।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

নতুন লাইসেন্স তৈরি

নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছি, ফলাফল অকৃতকার্য লেখা আসছে। পরে দালালকে ৭০০০ টাকা দিয়েছি এবং সে সফলভাবে ড্রাইভিং লাইসেন্স করে দিয়েছে। অপেশাদার লাইসেন্স করেছি ১০ বছর মেয়াদ, সর্বমোট খরচ হয়েছে 15000 টাকা।

উত্তরা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.৫ হাজার

Drive license

ড্রাইভিং লাইসেন্স জন্য গেছিলাম তো নয় হাজার ৫০০ টাকা নিয়েছে তো বিনা পরীক্ষায় সবকিছু করে দিছে তো ভালো কাজ করছে কিন্তু ওরা খুব বাটপার

Dinajpur sodor, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.০ হাজার

Driving license

Amar soto cai driving license korte diyesilo 2017 te. 10000 tk ghush cheyese bole ami razi hoini. Soto vaike bolesilam je proper way tei nite. Kintu shei ghush na deyate 1 -2 masher moddhe hobar kotha thakleo ta dirgho 2 bosor dhurte hoyese BRTA office a r amader bari silo gazipur a tai dui bosor jatayat korte korte 10000 takar beshi khorcho hoye giyesilo. Okhane giye jodi bola na hoy je omuker madhdhome korassi license taholeto kono kothai nei. Kono kothai keu bolte chayna. Shohoje kono proshner o uttor deyna. R jodi ghush dite razi thaktam tahole orai 1-2 masher moddhei license ready kore call diye janiye dito. Shudhu eshe niye nilei hoye jay . Emonki barite eneo diye jay shunesi.

Tangail, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

নতুন বা পুরানো ড্রাইভিং লাইসেন্স করা

ড্রাইভিং পরীক্ষায় প্রতি ক্যান্ডিডেটের কাছ থেকে অতিরিক্ত ৩,৫০০/- টাকা নেওয়া হয়। এই টাকা না দিলে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হয় এবং দালালদের মাধ্যমে টাকা সংগ্রহ করে অফিসের স্টাফদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। আমি প্রতি বোর্ডে প্রায় ৮–১০ জন ক্যান্ডিডেন্টের কাজ করি। ব্যক্তিগতভাবে এই অতিরিক্ত টাকা নিতে আমার ভালো লাগে না; আমি শুধু আমার ৫০০/- টাকা সার্ভিস ফি পেলেই সন্তুষ্ট। স্বাভাবিক খরচ হলো—লার্নার ৭৬০/- + মূল ফি ৪,৬০০/- + সার্ভিস ফি ৫০০/- = প্রায় ৫,৮০০–৬,০০০/- টাকা। কিন্তু অতিরিক্ত ৩,৫০০/- যোগ হওয়ায় ক্যান্ডিডেটকে মোট প্রায় ৯,৫০০/- টাকা দিতে হয়। অর্থাৎ, অপ্রয়োজনীয় এই অতিরিক্ত টাকার কারণে ক্যান্ডিডেটদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ে, আর আমাদেরও অনিচ্ছা সত্ত্বেও কাস্টমারের কাছ থেকে টাকা দাবি করতে হয়।

জয়পুরহাট, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

নতুন ও নবায়ন

প্রতি পরিক্ষায় জন প্রতি ৪০০০ হাজার টাকা করে নেওয়া হয়, প্রতি সপ্তাহে বুধবার ও সোমবার পরিক্ষা থাকে, টাকা না দিলে ফেল করানোর ১০০ ভাগ চেষ্টা করা হয়, ঘুসের টাকা পরিক্ষার দিন সকালে গ্রহণ করে তারা।

মানিকগঞ্জ শহর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

গাড়ি ফিটনেস

গাড়ি ফিটনেস করাতে গেলে এত নিয়ম আর বিশৃঙ্খল অবস্তা যে আপনাকে দালাল চক্র হাতে যেতে হবে আর এই দালাল রা গাড়ি প্রতি ৩০০০-৪০০০ টাকা চাজ করে। এটা brta মারপ্যাচের কারনে হয়ে থাকে। একটা ফালতু দূর্নীতি বাজ প্রতিষ্ঠান।

Bogura Sadar, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.৫ হাজার

Applying for driving license

I had applied for driving license twice before. 1st time the had me failed for reason unknown. 2nd time I applied, had waited for interview date for weeks. Yet no response from the authority. From a colleague I learnt he never got interview confirmation text till he applied through a "vendor". That vendor was not any employee of the BRTA just a random no one. He demanded 8500. We settled at 8000. I'm didn't even have to do any procedure now. Somehow I was in the system to which I didn't have access. That vendor informed me of the interview date and my name was already among the list of that day's participants.

Uttara, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০.০ হাজার

মালিকানা পরিবর্তন

সেবা প্রদান করতে অনিচ্ছুক ছিল। ব্ল্যাকমেইল করে যে, শেষ হবে-ঠিক নাই। অসম্মানজনক আচরণ তথ্য দিতে চায় না। এটা নিয়ে রাস্তায় পুলিশ জরিমানা ও ঘুষ চাইতে পারে। অফিসের মেইনটিনের বিল পাওয়া যাবে না। ইতিপূর্বে গাড়ির ফিটনেস গিয়ে — নামক একজন গাড়ির ইন্সপেক্টর এর কাছে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হওয়া। এগুলোই মূলত ঘুষ দিতে বাধ্য করেছে। আমি একজন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা। লজ্জা নেই, মাফ নেই, প্রটোকল নেই।

রংপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে চেয়েছি। বললো কোনো ঝামেলা ছাড়াই করিয়ে দেবে।বিনিময়ে ১০০০০ হাজার টাকা দিতে হবে। শেষমেষ ৮হাজার টাকায় করে দিবে বলে অফার দিলো। বুঝতেছি না কি করব এখন

মাদারীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য