সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,২৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

Driving license

আমি সরকারি সকল ফি পরিশোধ করে পরীক্ষা দেই কিন্তু আমাকে পরীক্ষায় ফেল করানো হয়েছে পরপর দুইবার। এরপর আমি যখন ১৫ হাজার টাকা (তাদের দাবীকৃত) পরিশোধ করি তখন প্রাকটিক্যাল পরীক্ষা ছাড়াই আমাকে পাস করানো হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে।

ঘুষ দিয়েছি
Narayangonj ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

গাড়ির নাম ট্রান্সফারের সময় আমার কাছে অতিরিক্ত দাবি করে পাঁচ হাজার

গাড়ির নাম ট্রান্সফারের সময় অতিরিক্ত ৫ হাজার টাকা দাবি করে পরবর্তীতে বাধ্য হয়ে ৫০০০ টাকা দিয়ে তারপর নামটা ট্রান্সফার করা হয় প্রথমে কাগজ সই করেনি পরবর্তীতে ৫০০০ টাকা দেওয়ার পর কাগজই সই করে

ঘুষ দিয়েছি
পূর্বাচর বি আর টি ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ফিটনেস নবায়ন।

ফিটনেস নবায়নের ক্ষেত্রে নিম্ন বর্ণিত কারণে ঘুষ দিতে হয়। গাড়ির স্টিল বাম্পার লাগানোর কারনে। এলইডি বাল্ব লাগানোর কারণে। সিএনজি অথবা এলপিজি কনভার্সনের কারণে। গাড়ির ইঞ্জিন পরিবর্তন করে নাম্বার আপডেট না করার কারণে। আয়করপ্রত্যয়ন পত্র না থাকলে ও অন্যান ইত্যাদি কারনে।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও। ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ফিটনেস নবায়ন

চট্টগ্রাম বিআরটিএ তে যে কোন গাড়ির ফিটনেস নবায়নের ক্ষেত্রে ৩২০০ টাকা ঘুষ দেয়া লাগে। এই ঘুষ কান্ডের সাথে — নামে ফিটনেস শাখার একজন সরাসরি জড়িত

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.২ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

”আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি কার মাধ্যমে আবেদন করেছি, আমি বলি আমি একা আবেদন করেছি অনলাইনে সকল শর্ত মেনে আবেদন নিজে থেকে দাখিল করেছি এবং জিগজ্যাগ টেস্ট ফেস করার জন্যেও প্রস্তুত। তবে, আমাকে টেস্ট এ পাশ করবার জন্য টাকা দাবি করা হয় । নয়তো ফেল আসবে। ওখানে টেস্ট দিতে আসা একজনের কাছে জানতে পারি সে কয়েকবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি।

ঘুষ দিয়েছি
ঝিনাইদহ ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স

আমি লাইসেন্স করার জন্য আবেদন করি কিন্তু তারা বলে যদি পাস করতে চান তবে ৩৫০০ টাকা দিতে হবে। বাধ্য হয়ে সেই টাকাটা দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

engine no change and ownership change

it all started from changing my car ownership, it cost me around 40k including all fee (BRTA charge + Broker cost) next My engine no was not matching with the papers so it additionally cost around 11.5 k to do the jon including all fee( BRTA + Broker cost) these things are never accessible without broker, same goes to passport office, top scoundrels are dwelling there, pls investigate deeply.

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্স এর জন্য সালে আবেদন করি । তার কিছুদিন পর পরীক্ষার জন্য এস এম এস আসে । আমি পরিক্ষা দে্‌ওয়ার জন্য উপস্থিত হই সেখানে পরিচয় হয় এক আনসার সদস্যর সাথে । তিনি আমাকে বুঝান যে টাকা ছাড়া আপনি একটা পরিক্ষা পাশ করতে পারবেন না । আমি তাকে জিঙ্গেস করি কত টাকা লাগবে তিনি আমার কাছে 4000 টাকা চায় আমি তাকে পরে আর কিছু না বলে চলে আসি । এরপর পরিক্ষার আমি ফেল করি কিন্তু আমার বিশ্বাস ছিল আমার পাশ মার্ক আসবে। তারপর আমি সেই আনসার সদস্যকে খুঁজতে থাকি এবং 2500 টাকায় চুক্তি করি। এবং টয়লেটের ভিতরে নিয়ে গিয়ে আমার কাছ থেকে সেই 2500 টাকা নেয়। সেখান আমার দেখা এমন অনেক এ ছিল যে তারা ঠিক মত বাইক স্টার্ট দিতে পারছিল না ও কষ্ট হচ্ছিল । কিন্তু দিন শেষে তারা ও ড্রাইভিং লাইসেন্স নিয়েছে শুধু ঘুষের বিনিময়ে।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য