সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,২৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

তুমি যদি টাকা দাও তাহলে পাস করবা, টাকা ছাড়া যতো ভালো পরিক্ষা দাও না কেন পাস করতে পারবা না, তোমাকে জিকজ্যাক পরিক্ষায় ফেল করানো হবে।

ঘুষ দিইনি
চুয়াডাঙ্গা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

মালিকানা বদলি

ঢাকা মিরপুর বিআরটিএ তে আমার একটি কাভার্ড ভ্যান পিকআপ গাড়ির সরকারের কাছে জমা নথিগুলো পাওয়া যাচ্ছিল না। এজন্য আমার গাড়ির মালিকানা বদলি হচ্ছিল না। পরবর্তীতে ঘুষের বিনিময়ে গাড়ি মালিকানা বদলি করতে সক্ষম হই । এতে আমি ঘুষ দিতে বাধ্য ছিলাম বিগত ছয় বছর যাবত আমার মালিকানা বদলি হচ্ছিল না। সিলেট এবং ঢাকা দৌরিতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম পরবর্তীতে আমি ঘুষ প্রদান করতে বাধ্য হই

ঘুষ দিয়েছি
আম্বর খানা ৳৯০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

নতুন লাইসেন্স করন

নতুন লাইসেন্স করার জন্য দালাল এর মাধ্যমে ১০০০০ হাজার টাকা দাবি করা হয়। আমার জরুরি ছিলো বলে আমি কথা বলে ৮০০০ টাকা দিতে সম্মতি হই এবং টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ঘটনা টি ৫ ই আগস্টের পর, ভেবেছিলাম পরিবর্তন আসবে, কিন্তু কিছুই না। আগে রেকুএস্ট করলে কিছু কমাত, কিন্তু তখন ফিক্সড রেট। এর পর পরিক্ষা জেয়টা বাদ দিব, পার এক্সাম এ এক্সট্রা ১০০০ টাকা। যেমন কথা তেমন কাজ। কোন ঝামেলায় হই নাই। ঠিক মতো কাজ হইছে

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳১১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে গিয়েছিলাম। যে কোন পরিমাণ অর্থ না দিলে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারছিলাম না তখন একশত টাকা দিয়ে একটি কলম কিনে বাধ্য হয়ে উপহার দিলাম যাতে হেদায়েত পায় কারণ কলম নামে একটি সূরা কোরআনে রয়েছে।

ঘুষ দিইনি
উত্তরা ৳১০০
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

বাইকের মালিকানা স্থানান্তর

একটি ৩ মাসের ব্যবহৃত বাইক কিনি। তার নাম পরিবর্তনের জন্য শোরুমের লোকজন আমাকে এক জনের সাথে পরিচয় করায়। সে নাকি বিআরটিএ এর হয়ে কাজ করে। তারপর তার মাধ্যমেই লেনদেন হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা, মিরপুর ১০ বিআরটিএ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স দালালের মাধ্যমে আমার কাছ থেকে ১০৫০০ টাকা দিবেন আপনি পরীক্ষা ফেল করলেও আপনি লাইসেন্স পেয়ে যাবেন

ঘুষ দিইনি
পাবনা সদর ৳১০.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন

আমি নিজের নামে BSP অ্যাকাউন্ট খুলে নিজেই নিজের মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে যাই। তখন সকল কাগজ দেয়ার পরও বলে যে, এগুলোর মূল কাগজ লাগবে। কিন্তু আমাকে শোরুম থেকে সকল কাগজের সত্যায়িত ফটোকপি দেয়া হয়। সত্যায়িত কাগজ দিলে তো আর মূল কাগজ লাগে না। তখন বুঝতে পারলাম যে, ঘুষ ছাড়া কাজ হবে না। তারপর আমার কাছে ২০০০ টাকা দাবি করে। আমি বাধ্য হয়েই সেই টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

Route Permit Renewal

I go there for renew of our company's vehicles route permit renewal. We submitted all required documents as per their requirement but without pay the miscellaneous they didn't receive our renewal applications. And surprising thing is in this department (Route permit section, Baluchora CTG BRTA Office) fully controlling by the outsider (DALAL). My documents was received by the DALAL —.

ঘুষ দিয়েছি
Chattogram ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য