সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,২৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

স্মার্ট কার্ড ফিঙ্গারপ্রিন্ট

বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট রেজিস্ট্রেশন কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

মোটর বাইকের মালিকানা পরিবর্তন

মটর বাইক মালিকানা পরিবর্তণের জন্য ৩০০০ টাকা ঘুশ দিতে হয়েছে অন্যথায় অন্যকোনোদিন আসতে হবে এপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু এপয়েন্টমেন্ট এপ্লিকেশন করলে কবে আপ্রোভ হবে তা কেউ যানে না। মুল মালিক সিলেট থেকে মিরপুর বিআরটিএ তে এসেছিলো সেদিন, পরে আবার কবে সে আসবে তারো নিশ্চিয়তা নেই বলে ৩০০০ টাকা ঘুশ দিয়েই করতে হয়েছিল

ঢাকা, মিরপুর বিআরটিএ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩০০

Driving licence

ড্রাইভিং এ কার এ ২০০ টাকা এবং মোটরবাইকে ১০০ টাকা করে ঘুষ দিয়েছে । না দিলে ফেইল করে দেই । তার সাথে দালাল ধরেছিলাম ওকে দিছি ১১ হাজার ৫০০ টাকা লাইসেন্স বানানু জন্য । দালাল ছাড়া যতই দক্ষ গাড়ি চালক হুক না কেন পাস করতে দেই না

বায়েজিদ বোস্তামি, চট্রগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি বিআরটিএ ৳৯.০ হাজার

লাইসেন্স

ঘুষ ছাড়া পরীক্ষা দিছি। লিখিত পাস করি সর্বোচ্চ নাম্বারে। ভাইবাতে ফেল করায় দেয়। পরপর দুই বার একই ভাবে ফেল। রাগে আর লাইসেন্সই করিনি।

নওগাঁ, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

Bike Registration

They claimed 7000bdt since my bike was old model (2019). Per year 1000bdt for delaying. Though there is no charge or fees in this scenario by Government. Firstly I declined to bribe, the canceled my registration request. Then I have to pay this amount to complete registration.

Khulna BRTA, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৭.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছিলাম, আমার অনেক ফ্রেন্ড বলেছিল দালাল দিয়ে না করালে জীবনেও হবে না, বা হলেও অনেক টাইম লাগবে আমার হাতে ২ মাস সময় ছিল। নিরুপায় হয়ে ঘুষ দিয়েছিলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.৫ হাজার

NE TRANSFER

Amar garir name transfer er somoy dalal soho 8k gesilo

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

ডাইভিং লাইসেন্স এর জন্য ডুব টেস

চট্টগ্রাম বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স রেনু করার জন্য সরকারি ডুব টেস্ট করতে হয় এই ডুব টেস্টের সিরিয়াল বিআরটিএ থেকে দেওয়া হয় একটা সিরিয়াল দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আর একটা দেওয়া হয় ফৌজদারহাট বি,আই, টি ,আই ডি হাসপাতাল বি আই টি আই ডি হাসপাতালে ডুব টেস দেওয়ার লোকদের ভিড় একটু কম থাকে তাই সবাই ওখানে সিরিয়াল নিতে চায় এইজন্য এক হাজার টাকা বিআরটিএ অফিসার কে দিয়ে সিরিয়াল নিতে হয় না হলে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

গাড়ির নাম ট্রান্সফার

আমি আমার গাড়ির নাম বদলির করার জন্য যাই সেখানে সব কাজ সম্পন্ন হওয়ার পরে আমাকে স্লিপ দিবে কিন্তু দেয়না কিচ্ছুক্ষণ পর বলে কালকে নিতে আমি তো চিন্তায় পড়ে যাই সাথে সাথে আমি যার মাধ্যমে কাজ করেছি আলরেডি ঘুষের বিষয় যা দেয়া লাগে তাকে দিয়ে আসছি ।আমি তারে ফোন দেই যে এরকম বলছে স্লিপ দিবে না। উনি বললেন জিজ্ঞাসা করেন কেন দিবে না । আমি তাই করলা তখন বি আর টি এ এর পরিচালক হারুন রশীদ এর পিস বলে খরচ পাতি কে দিবে আমি বললাম এইটা দিয়ে আসছি বাহিরে সে বললে কল দিতে শেষমেষ দেখলাম ক্যাচাল করলে সময় চলে যাবে অফ করে দিবে। পরে আমি ৫ হাজার দিয়ে আসি এবং সাথে সাথে স্লিপ দিয়ে দেয়।

উত্তরা বি আর টি এ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

সে একজন দালাল ছিল। টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স করে দেয়।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.৫ হাজার

Driving License

I paid for driving license. If the fee is not paid, I shall fail in the exam.

Gazipur, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৮.০ হাজার

Card printing pending 2 Years

আমার বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স "BRTA approval Completed" 8/9/2024 হয়. আজ ২৩/০৮/ট২৬ এখন পযন্ত কার্ডের কোনো খবর নাই. ১৮০০০ টাকা দিলে কার্ড Address send করে দিবে.

noakhali, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪৫.০ হাজার

Modification Permission

আমার গাড়ির চাকার সাইজ এবং কালার পরিবর্তন করার জন্য এই প্যাকেজ। সরকারি ফি ৩৬০০ টাকা, কিন্তু কাজ হয়না। অপরদিকে গাড়ি নিচু হওয়ায় বড় চাকা লাগিয়ে চালানো লাগে। পুলিশের কাছে অলরেডি ৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। কয়েকবার কেসের টাকা দিয়ে পরে দালাল ধরে ঘরে বসে সব ঘুষ দিয়ে আইন অনুযায়ী গাড়ি চালাচ্ছি!

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

আমি ড্রাইভিং লাইসেন্সের মাঠ পরীক্ষা দিতে ছিলাম। বাইক চালানোর সময় একবারের শেষের দিকে বাইক থেকে মাটিতে পড়ে। পরে একজন জানায় উনাকে ৪০০০টাকা দিলে পাস করে দিতে পারবে। এখন আমার একাডেমিক পরীক্ষা থাকার জন্য আগেও একবার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে পারিনি। পরে আবার কিছুদিন পরেই আমার পরীক্ষা ছিল। তাই লাইসেন্সটা নেওয়ার জন্যই তাকে ৪ হাজার টাকা দিয়েছিলাম যেন পাস করে দেয়।

রংপুর, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.৭ হাজার

Smart card Tax Token

আমার গাড়ীর কাগজ হারায় গেছে, উঠাতে গেলাম, বল্লো যে হবে না, আমি জিডি করে নিয়ে গেছি, ট্রাফিক ক্লিয়ারেন্স ও নিয়ে গেছি,বলছে যে তাও হবে না, পরে বলছে ভাই ৩০০০ হাজার টাকা দেন করে দিচ্ছি, পরে রিকোয়েস্ট করে ২৭০০ দিয়ে করে নিয়ে আসছি

Mirpur, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০.০ হাজার

নতুন লাইসেন্স তৈরি ও লাইসেন্স নবায়ন

একদিন আমি নিজে ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিআরটিএ অফিসে গেলাম। নিয়ম মেনে সব কাগজপত্র জমা দিলাম এবং পরীক্ষাও দিলাম। কিন্তু অদ্ভুতভাবে আমার কাগজে একের পর এক ভুল বের হতে লাগল। পরীক্ষাতেও আমাকে ফেল করিয়ে দেওয়া হলো। পরে বাইরে এসে কয়েকজন দালালের সঙ্গে কথা বললে তারা বলল, “আমাদের মাধ্যমে করলে এত ঝামেলা হবে না। অফিসে আমাদের লোক আছে।” তারা টাকা চাইল। বাধ্য হয়ে আমি টাকা দিয়ে তাদের মাধ্যমে আবার কাজ শুরু করলাম। এরপর দেখলাম, যে কাগজে আমার এত ভুল ধরা হয়েছিল, সেই একই কাগজ তাদের মাধ্যমে জমা দেওয়ার পর আর কোনো ভুল ধরা হলো না। পরীক্ষার ব্যাপারেও তেমন সমস্যা হলো না, আর লাইসেন্সের কাজও দ্রুত এগিয়ে গেল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

Driving License

পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য ৩০০০ দেওয়া লাগলো। লোক অবস্থা ভেদে ৩০০০-১৫০০০০ টাকা পর্যন্ত নেয় লাইসেন্স এর জন্য!

Khulna, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

লাইসেন্স করতে গেলে

নতুন লাইসেন্স করার জন্য

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১৪ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

Driving licence

They didn't let people to pass fied test without paying money. So I had to pay otherwise they would fail me and I don't have that much time to take this test multiple time.

Dhaka, Joshahara, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৩ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম। নানান ধরনের জটিলতা দেখা যাওয়াতে দালাল করে ১২ হাজার টাকা দিলাম। আর যেতে হয়নি। দালাল সব করে হোয়াটস এপে ই-লাইসেন্স দিয়ে দিয়েছে।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে