সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৮১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

Road Cutting permission and Deposit money withdrawal

বিভিন্ন কাজের জন্য সরকারি সংস্থ্যা হতে ডিএনসিসি'র বিভিন্ন আঞ্চলিক অফিসে সড়ক খননের জন্য অনুমোদন প্রত্যাশা করে আবেদন করা হয়।উক্ত আবেদন প্রসেস করতে সরকারী দফতরের লোকদের ও বিভিন্ন প্রক্রিয়ার ফাইল প্রসেসের জন্য ঘুষ নেয়া হয়, বা চাওয়া হয়। এই ঘুষের চাহিত অর্থ সড়ক খনন অনুমোদন প্রত্যাশি সংস্থার ঠিকাদারের মাধ্যমে লেনদেন করতে হয়।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

মৃত্যু নিবন্ধন

মৃত্যু নিবন্ধনের জন্য এই- ঐ কাগজ লাগবে বলে ৫-৬ দিন ধরে ঘুরাচ্ছিলো, অতঃপর এক পিয়ন ৪০০০টাকা চায় যা পরে ২৫০০ টাকা দেওয়ায় ২ দিনে কাজ করে দেয়।।

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

হোল্ডিং ট্যাক্সের ফাইল ওপেন

হোল্ডিং ট্যাক্স এর ফাইল ওপেন এবং কর নির্ধারনের জন্য ৮ হাজার টাকা ঘুষ দাবি করা হয়।পরে ৫ হাজার টাকায় রাজি হয়

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

নাগরিক সনদ উত্তলোন for NID

ami ajke (Thursday) amar NID korar jonno city corporation e nagorik shonod er jonno jai. 5th floor e shonod dey. shekhane giye oi floor er daroan ke boli je ami nagorik shonod nite chai. tarpor uni amar shob required papers gulo check kore and bole," kagoj-pati to shob thik ase, ekhon shonod er jonno ki kono taka anso?" ami bollam,"koto taka?" uni bole," 1000tk lagbe" pore ami bollam nagorik shonod newar jonno to kono taka lage na.. tarpor uni bollo,"accha tumi bosho,ektu pore tomake dak dibo." tarpor pray adha ghontar moto boshe chilam... tarpor shei daroan eshe bole," sir to ekhon chole gese, tumi Robibar (Sunday) e abai aisho." pore ami chole ashchi shekhan theke.

uttara, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৭০০

মৃত্যু সনদ আবেদন

আমার বাবার মৃত্যুর সনদের জন্য উপজেলায় গিয়েছিলাম। তারা বলে তারা আমার বাড়িতে যাবে তদন্ত করার জন্য, উপজেলার একজন কর্মকর্তা একজন ডেকে এনে আমাকে বলে উনি যাবে তোমাদের বাড়িতে, পরে যাকে অ্যাপয়েন্ট করা হয়, উনি আমার থেকে ডিরেক্ট ঘুষ চায়(৳৫০০), পরে আমি দিতে বাধ্য হই। পরে যখন আবার সার্টিফিকেট আনতে যাই আবার ৳২০০ দাবি করে, পরে আবার দিতে হয়। মোট ৳৭০০ গুষ দিতে হয়েছিল।

লাকসাম (৩৫৭০), চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

বিল্ডিং এর মিউনিসিপালটি ট্যাক্স

২০১৬ সালের ঘটনা, আমাদের বিল্ডিং এর হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট করে একটা অংক দাবি করা হয়। বলা হয় এইটা না দিলে এসেস্মেন্ট অনেক বেশি আসবে। পরে প্রাক্কলিত এমাউন্ট যেন কম দেখনো হয় সেটার জন্য আমি ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দেই। আমি এই হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট প্রক্রিয়ার একটি সচ্ছতা দাবি করছি। আর দাবি করছি, সরকার যেন হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট প্রক্রিয়া এবং হোল্ডিং ট্যাক্স সংগ্রহ পুরোটাই অনলাইনে করা হয় তাতে করে আন্ডার টেবল লেনদেন বা ঘুষ আদান প্রদান বন্ধ হবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্মনিবন্ধনপত্র সংগ্রহ

অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করি৷ যেহেতু প্রথম সন্তানের বাবা হয়েছি, উৎসাহী হয়ে নিজেই সব কাজ অনলাইনে করে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়েছিল তা আবেদন পত্রের সাথে সংযুক্ত করে তৎকালীন পৌরসভা (বর্তমান সিটি কর্পোরেশন) অফিসে জমা করি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কিন্তু আমার সাথে অফিস থেকে কোন রকমের যোগাযোগ করা হয় না। অবশেষে আমি বাধ্য হয়ে পৌরসভা অফিসে যোগাযোগ করি এবং তাদেরকে জিজ্ঞেস করি যে আমার জন্ম নিবন্ধন এখনো আসছে না কেন। তারা আমাকে জানায় আমার কাগজে কিছু ভুল আছে। তারা আমাকে ভুলের ব্যাপারে কিছুই জানান না, বরং আমার আবেদন পত্রের উপরে একটি বিশেষ চিহ্ন দিয়ে বলে ওই ফটোকপির দোকানে যান বলে দিবে কি সমস্যা। পরবর্তীতে আমি ঘুষের ব্যাপারটি বুঝতে পারি এবং বাধ্য হয়ে ২০০০ টাকা ঘুষ দিয়ে কাজটি করে নেই।

বগুড়া, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৬.০ হাজার

Trde lisence

আমি খুলনা সিটি কর্পোরেশনে গিয়েছিলাম। ই কমার্স ব্যবসার জন্য একটা ট্রেড লাইসেন্স করতে। কিন্তু তারা জানায় সরকারি ফি বাদেও তারা এই অতিরিক্ত টাকা আমার কাছে দাবি করে। আমি বলেছিলাম পরবর্তীতে জানাবো। এই অতিরিক্ত টাকা চাওয়ার কারণে আমি বিষয়টি প্রত্যাখ্যান করি।

Khulna, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স এ আমদানীকারক ওয়ার্ডটি বাদ দেওয়া

আমার ট্রেড লাইসেন্স এ ভুলবশত আমদানিকারক ও সাধারণ সরবরাহকারী লেখা ছিলো যার কারণে প্রতিবছর রিনিউ করার সময় অতিরিক্ত টাকা লাগতো আমি কখনও আমদানি করিনি তাই আমদানি শব্দটি বাদ দিতে চাইছিলাম তারা বলল এই বছর রিনিউ করে তারপর প্যাড এ দরখাস্ত করেন আমি যথারীতি দরখাস্ত করলাম কিন্তু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন অফিসের একজন বললো 1500 টাকা দেন আমি করে রাখবো আমি বললাম কোনও ফী আছে কিনা উনি বললেন না বুঝেন না উনি। চেয়ার থেকে উঠে বাহিরে ওয়াশ রুমের দিকে নিয়া গেলেন টাকা নেওয়ার জন্য আমি বললাম ৫০০ টাকা দিতে পারি কিন্তু উনি প্রত্যাখান করলেন আমি এখন রফা দফার চেষ্টাই আছি

ঢাকা সাউথ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

Conservancy Department

খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পয়ঃবর্জ্য শোধনাগারে শহর থেকে উত্তোলিত মানববর্জ্য অপসারণের অনুমতি প্রদানের জন্য ৫০০০ টাকা নেন যা আমি দিতে বাধ্য হয়েছি। টাকা না দিলে ময়লা ফেলতে দিত না। ঠাকা দিয়েছি, এখর ময়লা অপসারণ করতে দেয়। এরক বিভিন্ন অজুহাতে টাকা দিতে হয় যা সব সময় হিসেব রাখা হয় না বা সম্ভব নয়।

Khulna, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন করা

নিজের জন্ম নিবন্ধন করার মতো একটি মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট অফিসে যাই। প্রয়োজনীয় সব কাগজপত্র থাকার পরও স্বাভাবিক নিয়মে কাজটি সম্পন্ন করতে আমাকে ২,০০০ টাকা অতিরিক্ত দিতে হয়। সরকারি সেবার জন্য নির্ধারিত ফি দেওয়ার পরও অতিরিক্ত টাকা না দিলে কাজটি সহজে হবে না—এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় একটি সরকারি সেবা পেতে এভাবে অতিরিক্ত অর্থ দিতে হওয়াটা অত্যন্ত কষ্টদায়ক ও হতাশাজনক। একটি জন্ম নিবন্ধনের মতো মৌলিক সেবাও যখন অতিরিক্ত টাকা ছাড়া পাওয়া কঠিন হয়ে পড়ে, তখন সাধারণ মানুষের অসহায়ত্ব আরও বেড়ে যায়। ২,০০০ টাকা হয়তো কারও কাছে সামান্য, কিন্তু একজন সাধারণ মানুষের জন্য এই টাকা অনেক কষ্টের।

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

Trade License Renewal

সেবাটি ছিল ট্রেড লাইসেন্স নবায়ন বিষয়ে ঘটনাটি ঘটে ঢাকা দক্ষিন সিটি করর্পোরেশন আমরা আমাদের কোম্পানীর ট্রেড লাইসেন্স এর টাকা ব্যাংকে জমা দিলেও লাইসেন্স এর একটা পিডিএফ কপি নিতে গেলে বলে লাইসেন্স সুপার ভাইজার সাহেব ৫০০০ হাজার টাকা দাবি করে সুধু সাক্ষর এর জন্য পরে আমাদের প্রয়োজন দ্রুত টাই টাকা দিতে বাধ্য হই । কিন্তু ঢাকা উত্তর সিটি করর্পোরেশন এ মাত্র ২০০ টাকা তেই হয় কারন তাদের অনলাইন জেনারেটেড কপি অফিসার স্বাক্ষর প্রয়োজন নাই।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৭.০ হাজার

Birth certificate & Death certificate

আসলামুআলাইকুম আমি জম্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ঢাকা উত্তর সিটির আদাবর শাখায় গেলে তারা তার জন্য ৭০০০ টাকা চায় এটি কি যৌক্তিক।

Dhaka uttor Mohammadpur, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

জন্মনিবন্ধন

আমার দাদি একজন৷ দৈত্য বাংলাদেশী স্থায়ী নাগরিক। ওনার বাংলাদেশের NID এবং সুইডিশ পাসপোর্ট আছে। সিলেট সিটি করপোরেশনে ওনার নামে জন্ম নিবন্ধন করতে গেলে ১০০০০ (দশ হাজার টাকা) দাবি করে। কর্মকর্তার নাম —।

সিলেট, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.০ হাজার

Divorce Certificate

উকিলের ডেট পড়ায় সার্টিফিকেটটা খুব জরুরী ছিল কিন্তু তারা দিচ্ছিল না পরবর্তীতে টাকা না দিয়ে কোন উপায় ছিল না।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য