All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

814 reports found
Report a bribe
City Corporation

জন্ম নিবন্ধন ও জাতীয়তা সনদপত্র

অনলাইন জাতীয়তা সনদপত্র আবেদনে অনলাইনে ১০/- ফী নেয়। এরপরও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে অতিরিক্ত ৩০০/- খরচ দাবী করে, যেটার কোন চালান/মানিরিপ্ট দেয়না। জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও একই

Paid
চট্টগ্রাম ৳600
25 August 2026 1
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

লাইসেন্স এর স্বাভাবিক ফি থেকে ১২২৫ টাকা অতিরিক্ত নেয়া হয়েছে লাইসেন্স নবায়নে। এবং সেটার কোন প্রমান তারা দেয়না রাখেনা। ক্যাশ নিয়ে নেয়। ৫৭৭৫ টাকার লাইসেন্স ফি ৭০০০ টাকা নেন

Paid
চট্টগ্রাম ৳1.2K
25 August 2026 1
0 Comments
City Corporation

মৃত্যু সনদ

পিতার মৃতু সনদ: আমি যদ্দুর জানি মৃত্যুর ৪৩ দিনের মধ্যে সনদ ফ্রি দেয়া হয়। সিটি কর্পোরেশন এর লোক আমাকে বাইরে ফটোকপির দোকানের ঠিকানা দিয়ে বলে ওর সাথে কথা বলেন ,ব্যাস। এখন আমার কাগজ প্রক্রিয়াধিন ,পাবলিক হলে হয়তো সমস্যায় পড়ে যাবো ।কি করা ।

Paid
ঢাকা দক্ষিণ ৳3.5K
25 August 2026 1
0 Comments
City Corporation

সিটি করপোরেশনের প্রতয়ন পত্র

এন আই ডি কার্ড সংশোধন এর জন্য সিটি করপোরেশনের প্রতয়ন পত্র দরকার ছিল (ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়ার্ড নং- ০২) ওয়াড সচিব আমি সব কাগজ পত্র যা যা চাইছিল সব সঠিক ভাবে জমা দিয়েছি কোন ভুল ছিল না তার পর ও বলতাছে কম্পিউটারে টাইপ করতে হবে তাই খরচ আছে পরে ৬ দিন গুরায়া ২০০/- নিয়া দিছে। আমার সামনেই এক লোক থেকে ৩০০/- টাকা নিছে।

Paid
পল্লবী, মিরপুর ১২ ৳200
25 August 2026 1
0 Comments
City Corporation

holding tax

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমাদের এলাকার ২০১৮ সাল থেকে সিটি কর্পোরেশন হয়েছে। হঠাৎ করে ২০২৩ সাল থেকে হোলিং ট্যাক্স এর নামক আধুনিক ঘুষ দেওয়ার পরিকল্পনায় করছে সিটি কর্পোরেশনের লোক। কোন ধরনের নাগরিক সেবা পাচ্ছিনা সিটি কর্পোরেশন থেকে।আমরা আগেই ভালো ছিলাম সিটি কর্পোরেশনের হওয়ার পর থেকে সেবা না পেয়ে। তাদেরকে ঘুষ প্রদান করতে হবে ঘুষ না দিলে নানা ধরনের হুমকি বিদ্যুৎ সড়ক যোগাযোগ ব্যবস্থা পানি কোন ধরনের নাগরিক সেবা দিবে না এমন টাইপের হুমকি প্রদান করে সিটি কর্পোরেশন লোকরা।

Only demanded
Dhaka ৳365.0K
25 August 2026 3
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

যেখানে ফাইল জমা নেয় সেখান থেকে আমাকে বলেছিলো যে ২/৩ দিন পর আপনি পেয়ে যাবেন, আমি প্রায় ২০ দিন পর যোগাযোগ করার পরে আমাকে ডাইরেক্ট বলতেছে যে ১০০০ হাজার দিলে আমরা এখনি দিয়ে দিবো যদি না দেন তাহলে কবে পাবেন তা আমরা বলতে পারবো না , এখন আমার জরুরী লাগতো তাই আমার কিছুই করার ছিলো না তাই আমার ১০০০ টাকা দিতে হয়েছে।

Paid
Dhaka ৳1.0K
25 August 2026 1
0 Comments
City Corporation

প্রত্যয়ন পত্র জন্মনিবন্ধন

প্রত্যয়ন পত্রের জন্য তাকে সর্বনিম্ন ৫০০ টাকা এবনং জন্মনিবন্ধন বানানোর জন্য যার থেকে যেমন পারে নিচ্ছে যেমন ২ হাজার থেকে ৩ পর্যন্ত

Refused
৪৯ নং ওয়ার্ড ধলপুর কমিউনিটি সেন্টার ওয়ার্ড সচিব ৳2.5K
25 August 2026 1
0 Comments
City Corporation

সিটি ট্যাক্স মূল্যায়ন

আজিমপুর কবরস্থান সংলগ্ন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন একটা বিশাল দূর্নীতির আখড়া, অথচ পাশেই কবরস্থান। এরা কবরগুলোর দিকে তাকিয়েও একবার চিন্তা করে না যে এদেরকেও এক সময় মরতে হবে। আমার বাড়ী পৌর কর মূল্যায়ন করার সময় এরা আমার কাছ বিভিন্ন ভীতি দেখিয়ে ঘুষ নিয়েছে। অথচ আমার আশেপাশের (আমার বাড়ীর থেকে বড় আকারের) বাড়ীগুলোর পৌরকর আমার দশ ভাগের এক ভাগও না।

Paid
Dhaka ৳40.0K
25 August 2026 1
0 Comments
City Corporation

জন্ম নিবন্ধন এর স্থায়ী ঠিকানা পরিবর্তন

আমার জন্ম নিবন্ধন এর স্থায়ী ঠিকানা পরিবর্তন করব আমার সব কাগজ ঠিক আছে অ্যাপ্লাই করে সিটি কর্পোরেশনে যখন যাই তখন তারা সরাসরি আমার কাছে ২০০০ টাকা চাই যেখানে সরকারি ফি ২০০ টাকা আমি আমি তখন তাও প্রত্যাখান করি চলে আসি

Refused
শহর ৳2.0K
25 August 2026 1
0 Comments
City Corporation

বার্থ সার্টিফিকেট

আমার মেয়ের জন্য একটা বার্থ সার্টিফেকেট করা দরকার ছিলো। ওই লোক বললো করা যাবে কিছু এক্সটা খরচ লাগবে। ওখানে মনে হলো ওটাই নিয়ম। যদিও এটা ৭-৮ বছর আগের কথা। এমাউন্টটা ঠিক মনে নেই এরকমই হবে। আমার কাছে তার নাম ফোন নম্বর আছে। নাম —, মিরপুর ১০ এ কাজ করতো। জানিনা সে এখনও আছে কিনা।

Paid
ঢাকা ৳500
25 August 2026 1
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স

আমি ট্রেড লাইসেন্স করতে গেলে সবকিছু (ব্যাংক টাকা জমা) করার পরেও তারা আমাকে বলে ট্রেড লাইসেন্স নিতে ১ সপ্তাহ পরে আসা লাগবে। তারপরে একজন এসে আমার কানে কানে বললো ৫০০ টাকা দিলে আজকেই নিতে পারবেন না হলে তারা আপনার আবারও ঘুরাবে।

Paid
E Road ৳500
25 August 2026 1
0 Comments
City Corporation

হোল্ডিং ট্যাক্স

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পাহাড়তলী সার্কলে এ হোল্ডিং নাম্বার পাবার জন্য ও বিশ হাজার টাকা দাবি সহ পুরু অফিস টাই দুর্নীতির আখড়া, হোলডিং নম্বর পেতে ও ঘুষ ! মানুষ সিটি কর্পোরেশন কে কেন ট্যাক্স দেবে? ইনকাম ট্যাক্স এর eReturn এর মতো হোল্ডিং ট্যাক্স সিস্টেম ডেভেলপ করলে জনগণের হয়রানি লাগব হবে

Refused
Chattogram ৳20.0K
25 August 2026 1
0 Comments