সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২৭০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১০.০ হাজার

বন্ড লাইসেন্স নবায়ন

আমি যখন অফিসে যাই এবং লাইসেন্স নবায়নের কথা বলি তখন ওখানে কর্মকর্তা তার বাড়ি চুয়াডাঙ্গা জেলা আলমগাত থানা এটা করে দাবি করে

কাকরাইল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

ভ্যাট

একটি প্রতিষ্ঠানের ভ্যাট জমা দিতে ৫-১০ হাজার দাবি করে, না দিলে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। তাই বাধ্য হয়ে দেয়া লাগে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৩০.০০ লাখ

আমদানি

আমদানিকারক গার্মেন্টস কাচামাল ২০ টন বলে ২৫ টন আনছিল। অফিসার ৩০ লাখ দাবি করে। পরে মামলা হয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫৭ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০০ লাখ

পণ্য ছাড় করাতে

একটা সরকারি কাজের জন্য আমি একটি অফিসে গিয়েছিলাম। সব কাগজপত্র ঠিক থাকার পরও বারবার বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হচ্ছিল। পরে একজন মধ্যস্থতাকারী জানায় যে টাকা দিলে কাজ দ্রুত হবে। অনেক দিন অপেক্ষা ও হয়রানির পর বাধ্য হয়ে প্রায় ৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। টাকা দেওয়ার কিছুদিনের মধ্যেই যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেটি দ্রুত সম্পন্ন হয়ে যায়।

dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০.০০ লাখ

অডিট থেকে যে কোনো সেবা

১ বছরের কাস্টমস অডিট এবং প্রাপ্যতা। —। সহকারী রাজস্ব কর্মকর্তা কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর ঢাকা। এছাড়াও কাস্টমসের পিয়ন/সিপাই থেকে শুরু করে কমিশনার পর্যন্ত প্রায় সব জায়গায় টাকা ছাড়া কোন সেবা গ্রহণ হয় না। এমনকি সাংবাদিকদের প্রতি মাসে একটাই অ্যামাউন্ট দিয়ে ম্যানেজ করে নেয়।

কাস্টমস বন্ড কমিশনারেট,ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳১.০০ লাখ

ট্যাক্স ফাঁকি তদন্তের নামে ঘুষ আদায়....

কাস্টমস এর সিপাহী পদে অনেকে ঘুষ দিয়ে জব নেয়.. তারপর সেই টাকা তুলার জন্য ঘুষ নেয়। তারপর আরো ঘুষ খেয়ে.. বিভিন্ন জায়গা প্লট এবং বাড়ি তৈরী করে। এলাকার রাজনীতিবিদদের টাকা দিয়ে হাতে রাখে যেন দুর্নীতি গুলো লুকানো যায়। কাস্টমস এ জব করে একজন সিপাহী থেকে ইন্সপেক্টর সরকারি স্কেল অনুসারে যেই বেতন পায় যেই টাকা দিয়ে এমন বিলাসী চলাচল কোনো ভাবেই সম্ভব না। আমাদের সিগারেট ফ্যাক্টরি থেকে ট্যাক্স ফাঁকি তদারকি করতে এসে একজন ইন্সপেক্টর কাস্টমস এর সে ট্যাক্স ফাঁকিতে হেল্প করবে বলে 1 লক্ষ টাকা চেয়েছে। আমি এইখানে কারো নাম প্রকাশ করছি না। শুধু সাধারণ মানুষদের এবং সরকারের কোনো দুর্নীতি প্রতিরোধ সংস্থার কেউ যদি দেখেন। র কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতি লাগাম টানতে পারেন তাহলে জনগনএর টাকা গুলো কাজে লাগবে। সরকার ও tax পাবে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳১০.০০ লাখ

কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা। (বাৎসরিক নিরীক্ষা)

বাৎসরিক নিরীক্ষা, তার রুমে যখন কেউ থাকে না তখন ১:১ দাবি করা হয় যানো কোনো প্রমাণাদি না থাকে। দাবি এখনো মুলতবি আছে।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৪৫.০ হাজার

মাসিক ভ্যাট রির্টান

মাসিক ভ্যাট রিটার্ন জমা।

নরসিংদী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০০ লাখ

যে কোন কাজে গেল ঘুষ চায়

অফিসে রেইড দিয়ে পরবর্তীতে হিসাব নিকাষ করে এবং ৫০,০০,০০০ টাকা ঘুষ দাবি করে।

পাবনা, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.৫ হাজার

RED ক্যানসেল কাজে ঘুষ।

মি —, সহকারী কমিশনার অব কাস্টমস, যে। সমস্ত শুল্কায়ন ফাইলে RED থাকে সেগুলির RED রিমোভের জন্য ফাইল প্রতি ২৫০০/-টাকা করে নেন, তার পক্ষে টাকা গ্রহণ করেন —, —, —।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৫০.০০ লাখ

শুল্ক ফাকি সিগারেট এর অভিযান না করা

পটুয়াখালী জেলা এর কাস্টমস কর্মকর্তা উপ- কমিশনার — যিনি ৩১ তম বিসিএস এর কর্মকর্তা। দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণ অবৈধ শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট আমদানি রপ্তানি হলেও উক্ত কর্মকর্তা এর সাথে কোস্টগার্ড বাহিনী শুল্ক ফাকি সিগারেট এর অভিযান করতে চাইলেও তিনি অভিযান করতে অস্বীকার করেন। জানা যায় উক্ত কর্মকর্তা এর ছত্রছায়ায় কোটি টাকা মূল্যের অবৈধ শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটের বাণিজ্য দক্ষিণাঞ্চলে চলে। যা সরকারের রাজস্ব ফাঁকিতে প্রভাব ফেলছে।

পটুয়াখালী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০০

ভাট অফিস এ চিঠি দিতে গেলে টাকা নেয়

আমি ভাট অফিস এ একটি চিঠি কমিশনার বরাবর দেয়ার জন্য রিসেপশান এ জমা দেই কিন্তু রিসেপশান থেকে চিঠি কমিশনার বরাবর দেয়ার জন্য ২০০ টাকা দাবি করে, এবং এটাই নাকি নিয়ম, টাকা ছারা তারা চিঠি রিসিভ করতে রাজি হচছিলনা । পরবরতিতে টাকা দেয়াই লেগেছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মিরপুর বিভাগ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳২.৫০ লাখ

সি এন্ড এফ লাইসেন্সের সারভিল্যান্স প্রত্যাহার বিষয়ে চুড়ান্ত নিষ্পত্তির চিঠি ইস্যু সংক্রান্ত।

কাস্টমস ASYCUDA তে একটা ভূয়া বিল অব এন্ট্রি করেছিল কাস্টমস সরকার সবার অগোচরে, ফৌজদারি মামলার তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠান জড়িত নয় উল্লেখ্ করা হয়। ঐ ঘটনার কাস্টমস সি এন্ড এফ লাইসেন্স সার্ভিল্যান্সের আওতায় আনা, পরে কাস্টমস বিচার করে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে ।এখন চুড়ান্ত চিঠি যাবে সারভিল্যান্স প্রত্যাহারের জন্য, তাই ঐ চিঠি অনুমোদনের জন্য ২৫০০০০/- টাকা ঘুষ চাচ্ছে। ঘুষ চাচ্ছে ARO- — , লাইসেন্স শাখ, কাস্টমস হাউস,চট্টগ্রাম, তারিখ: ২৫/০৮/২০২৬ ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

CEPZ CUSTOMS HOUSE ASSESMENT OFFICE

Regarding of Machine & Spare parts import, Importing Of Machine & spare parts under select SRO mentioned HS Code does not matching, Weight variation, Every now & then they are creating an issue and demanding One lac taka for each Documents. In that case, despite submitting every documents by the shipper, we did not get any solution. The company is being threatened with a lawsuit for irregularities.But the issue has not been resolved yet because foreign companies are reluctant to pay unwanted bribes in this regards.

Chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

Utilization permition (UP) forTextile Industries

UP (Utilization Permission) অনুমোদনের জন্য নির্ধারিত সরকারি/অফিসিয়াল ফি ছাড়াও প্রতিটি স্বাক্ষরের জন্য টাকা দিতে হয়। ১টি UP-তে ৪টি স্বাক্ষর লাগে। প্রতিটি টেবিল/স্বাক্ষরের জন্য আলাদা টাকা দিতে হয়। টাকা না দিলে ফাইল আটকে রাখ, স্বাক্ষর না করার এই অর্থপ্রদান নিয়মিতভাবে হচ্ছ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের জন্য নিয়মিত অনলাইনে ইউটিলাইজেশন পারমিশন (UP) সাবমিট করতে হয়। কিন্তু ঘুষ না দিলে ফাইল সাইন করে না। ১ UP-এর জন্য ৪টি সাইন লাগে। প্রতিটি টেবিলে প্রতিটি সাইনের জন্য টাকা দিতে হয়। সবাই নিয়মিত দিচ্ছে। কেউ প্রতিবাদ করে না। ১টি অডিট কমপ্লিট করার জন্য ৫ থেকে ১৫ লাখ টাকা নেয়।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৮.০০ লাখ

Garments Anual Bond Audit

অডিট রিপোর্ট ঝামেলামুক্ত থাকার পরেও এই টাকা "ARO, RO, DC..." পর্যন্ত এই টাকা দিতে হইসে. এর পরের ধাপ এখনো নেয়নি. বলে রাখা ভালো, প্রত্যেক কাজে টাকা লাগেই. টাকা ছাড়া কাজ হয়না বললেই চলে.

DHAKA, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৫.০০ লাখ

স্ক্রেপ ভেসেল আমদানি

স্ক্রেপ ভেসেল আমদানিতে কাস্টমস্ এর আর.ও. যায় ফুয়েল, ডিসেল সব পরিমাপ করার জন্য। আমাদের নিয়ে যায় মেরিন সার্ভেয়ার হিসাবে। দেখেছি, এজেন্ট আর কাস্টমস্ এর আর.ও মিলে তেলের (ফুয়েল) পরিমান কমিয়ে দেয়‌। অনেক সার্ভেয়ার ও এর সাথে জড়িত থাকেন। দেখেছি,এই কাজ করতে গিয়ে কাস্টমস্ এর আর.ও. ১০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা ঘুষ নেয় আর সরকার হারায় বিপুল পরিমাণ রাজস্ব। আমি ৪/৫ বার গিয়ে এখন‌ আর যাই না। কারন সাক্ষরটা আমাকেই দিতে হয় এবং বাধ্য করা হয় এজেন্ট সহ। আমাদের (সার্ভেয়ার) সরকার একটু নিরাপত্তা দিলেই এসব সমূলে উৎপাটন করা সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের কাছে আর্জি রইলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৫.০০ লাখ

Bond Liscense

Long day pending Bond license giving in four days

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০.০ হাজার

Post Entry

পুরো কাস্টমস হাউজ ই দূর্নীতিগ্রস্থ।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০.০০ লাখ

Customs Related work

Customs and vat office, Dhaka , Gazipur or any location . if we go for any work subject wise , Sakha, pion, ARO, RO ,AC, DC to commissioner every one asking money rathen then ensure work. they just wating eveday person resiving gush 20000- 2000000. it is horibal situation , only for this kind of officer/person our national economy gose down . every pion like show they are commissioner according to their behave. but no action by the supirior . bocoz they also taking gush. amra kotay jabo......

Dhaka, Gazipur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে