সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০০

আখাউড়া বর্ডার কাস্টমস অফিসার

২০২৩ সালে আগরতলা (ইন্ডিয়া) হতে দেশের আসার সময় কাস্টমসে মালামাল স্ক্যান করে বের হওয়ায় সময় অফিসার টাকা দাবি করে ২০০ টাকা। টাকা দিতে অস্বীকার করলে লাগেজ খুলে আমার কিছু মালামাল রেখে দিতে চায়, তারপর কি আর সমঝোতার ভিত্তিতে ১০০ টাকা ঘুস/টিপস দিতে আসতে হয়।

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.০ হাজার

ভ্যাট রিটার্ন

প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিতে গেলে সবার কাছে ১০০০ বা তারও বেশি টাকা চায়। না দিলে বিভিন্ন ধরণের মামলার ভয় ভীতি দেখায়।

SHERPUR SADAR, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০.০ হাজার

হোটেল রেস্টুরেন্ট এর ভ্যাট

কক্সবাজার ভ্যাট অফিস প্রতি মাসে হোটেল রেস্টুরেন্ট দোকান থেকে সরকারি চালান কতৃক ভ্যাট ব্যাতিত অফিসার দের নির্ধারিত ঘুষের টাকা প্রদান করতে হয় প্রদানে অস্বীকৃতি জানালে এ প্রতিষ্ঠানের মালিক এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে হয়রানি আরম্ভ করে এবং একজন উদ্যোক্তা কে মানসিকভাবে খুব বেশি প্রেশার দিয়ে থাকে তাদের জন্য ব্যবসা পরিচালনা করা খুবই কষ্ট।

কক্সবাজার, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৫.০০ লাখ

১০ লাখের পন্য ছাড়াতে ৫ লাখ ঘুষ

চায়না থেকে ১০ লাখ টাকার পন্য আনা সব বৈধ কাগজ দিয়ে। ১৫ দিন ধরে আটকে আছে। পরে কাস্টমস এর লোকদের সাথে কথা বললে ৫ লাখ টাকা দাবি করে।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

হয়রানি

চট্টগ্রাম কাস্টম হাউজের এআইআর ডিসি — এর হয়রানির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মিথ্যা অজুহাতে পণ্য চালান লক করে পরীক্ষণের নামে হয়রানি করে। দিনের পর দিন পণ্য পোর্ট আটকা থাকায় অতিরিক্ত ডেমারেজ দিতে হয়। কথায় কথায় হয়রানিমূলক মামলা দেন। নিজেকে নন টেকার পরিচয় দিলেও তার আস্থাভাজন আরও — মাধ্যমে লাখ লাখ টাকা বাগিয়ে নেন। অনুসন্ধান পূর্বক বিচার চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳২.০০ লাখ

চালান ছাড়

কমলাপুর আইসিডি কাস্টমস এসি — কিছু সিএন্ডএফ প্রতিষ্ঠানের সাথে সিন্ডিকেট করে ঘুষের বিনিময়ে বিশেষ সুবিধা দেয়। অন্য সিএন্ডএফ তার কাছে জিম্মি। ঘুষের টাকা না দিলেই তার পছন্দের ARO দিয়ে হয়রানি করায়। তার কারণে কমলাপুর কাস্টমস এ কাজ করা কঠিন হয়ে গেছে। কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ঢাকা কমলাপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳২.০ হাজার

ভ্যাট সার্টিফিকেট রেজিস্ট্রেশন

আমি মূলত তিন চারটা ভ্যাট রেজিস্ট্রেশন করেছি। ভ্যাট সার্টিফিকেট গুলো আমার ক্লায়েন্টের অনেক প্রয়োজন। ভ্যাট সার্টিফিকেট মূলত তিন থেকে চারদিন হায়েস্ট সাতদিনের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখন নতুন স্যার আশায় প্রতি ভ্যাট রেজিস্ট্রেশন এর জন্য পনেরশো থেকে দুই হাজার টাকা দাবি করে। আর টাকা না দেওয়ায় ভ্যাট সার্টিফিকেট গুলো এপ্রুভ করে না। ১৫-২০ দিন হয়ে গেল এখন পর্যন্ত ভ্যাট সার্টিফিকেট গুলা পেলাম না। টাকা দেয়া হয়নি বলে। টাকা না দিলে আরো কতদিন পরে এপ্রুভ করবে তার কোন ঠিক নেই।

পাহাড়পুর, কাস্টমস ডিভিশন অফিস, দিনাজপুর।, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৫.০ হাজার

Customs day to day work

any work if we go to customs office , AC, DC, AD , Commissioner's -- Sipahi, Pion, PA every one asking money , per file movement cost tabil to tabil 15000 to 20000 . all are BCS and under their super vision this are happening . we are working privet sector doing huge work every day , we no need sipahi, pion, pa, why thoes officer require this kind of ghukor. and making slow country econimical work down, goverment should remove , pion, clark, PA, sipahi this iare addition cost and economy distrabance.

dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫০.০ হাজার

কাস্টম

আইসিডি কাস্টম চট্টগ্রামের সহকারী কমিশনার — ও — শুল্কায়ন পেপারের ফাইলে ধরে ধরে ঘুষ নেন। দৈনিক অন্তত ৫০০০০ হাজার টাকা ঘুষ নেন ওনারা। বলে ওই কাষ্টম অফিসে যেভাবে দিতেন এখানেও সেভাবেই দিতে হবে। অফিস থেকে কাস্টম খরচ না দিলে আইন আর এসআরও বলে হয়রানি করে। কাজে অনেক বিলম্ব হয়। কোনো অনুরোধ করলে বাজে ব্যবহার করে। শাস্তি চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৪.০০ লাখ

অডিট, কাচামালের প্রাপ্যতা, জেনারেল বন্ড সহ অন্যান্য সকল কাজে

ওয়াশিং প্রতিষ্ঠানের বার্ষিক অডিট, প্রাপ্যতা, জেনারেল বনৃড কার্যক্রম করতে হয়েছে, এ দুটো অফিসে কোন কার্যক্রম ঘুষ লেনদেন ছাড়া সম্ভব হয় না, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয় এই দুটো অফিসে

বিপ্লব টাওয়ার উত্তরা ১৩ নম্বর সেক্টর ঢাকা, এবং ৩৪২/১ সেগুনব, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

CEPZ Gate Verification

"চট্টগ্রাম সিইপিজেড কাস্টমসে, প্রতিদিন প্রায় ৫,০০০-৭,০০০ আমদানি ও রফতানি ডকুমেন্টস সহ অন্যান্য নথি প্রক্রিয়া করা হয়। এটি সাধারণত জানা যায় যে কাস্টমস-সম্পর্কিত পরিষেবাগুলির জন্য প্রতি নথিতে সর্বনিম্ন ৫০০ থেকে ২০০০ টাকা অনানুষ্ঠানিক "টিপস" প্রত্যাশিত, এবং এই জাতীয় অর্থ প্রদান ব্যতীত, নথিগুলি বিলম্বের মুখোমুখি হতে পারে , বিভিন্ন নথির দাড়ি, কমা, বানান ভুল, নাম্বার ভুলের অযুহাত দেখায় বা পরিষেবাগুলি সরবরাহ করা নাও যেতে পারে। প্রতিদিন গড়ে ৬,০০০ নথির উপর ভিত্তি করে: ৬,০০০ × সর্বনিম্ন বিডিটি ৫০০ = ৩,০০,০০০ প্রতিদিন অতএব, আনুমানিক দৈনিক পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা (৩ মিলিয়ন) হবে। এছাড়া, কাস্টম সিকিউরিটি ও বেপ্জা সিকিউরিটির ( টিপস তো আছেই) । গার্মেন্টস ব্যবসায়ী সহ বিভিন্ন সাপ্লাইয়ার্স , সি এন্ড এ

Chattogram, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১০.০ হাজার

বন্ড লাইসেন্স নবায়ন

আমি যখন অফিসে যাই এবং লাইসেন্স নবায়নের কথা বলি তখন ওখানে কর্মকর্তা তার বাড়ি চুয়াডাঙ্গা জেলা আলমগাত থানা এটা করে দাবি করে

কাকরাইল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

ভ্যাট

একটি প্রতিষ্ঠানের ভ্যাট জমা দিতে ৫-১০ হাজার দাবি করে, না দিলে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। তাই বাধ্য হয়ে দেয়া লাগে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য