All reports

17,326 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

939 reports found
Report a bribe
Only demanded Education Office ৳500

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত আবেদন

বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত আবেদন জমা করতে গেলে চা নাস্তা বাবদ কিছু দিয়ে যেতে বললেন।

শহর, Mymensingh 2 September 2026 1 people confirmed this 0 views
Only demanded Education Office ৳500

সাটিফিকেট

এইচএসসি সার্টিফিকেট তুলেছি।সহকারী বলছে চা নাস্তার টাকা

চকরিয়া, Chattogram 2 September 2026 2 people confirmed this 1 views
Paid Education Office ৳33.0K

এমপিও ফাইলে এবং বকেয়া আবেদনের ফাইল আটকে ঘুষ গ্রহণ।

পিরোজপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক (একজন হিন্দু কর্মকর্তা )যে সব সময় ফাইল আটকে ঘুষ গ্রহণ করে। ঘুষ না দিলে ফাইল রিজেক্ট করে।কোন ফাইলই টাকা ছাড়া ছাড়েন না। আমার কাছ থেকে মোট ৩৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন।

পিরোজপুর সদর।, Barishal 2 September 2026 2 people confirmed this 1 views
Paid Education Office ৳500

বিবিএ, এমবিএ এর মূল সনদ পত্র তোলার জন্য।

সরকারি বাঙলা কলেজ এর অফিস সহকারি আমার একটা কাগজ সিগনেচার করার জন্য ২ ঘন্টা বসিয়ে রাখে তারপর ৫০০ টাকা চায় পরে হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এর একটা সিগনেচার করে নিয়ে আসে। আমি তো এই কলেজের ছাত্র ছিলাম তাহলে একটা সিগনেচার করার জন্য ৫০০ টাকা দিতে হবে কেনো?

মিরপুর ২, Dhaka 2 September 2026 0 people confirmed this 0 views
Paid Education Office ৳1.50M

শিক্ষক বিয়োগ

টাকা ব্যাংক ও নগদ দিয়েছি। ২ বছরের বেশি হলো। চাকরিও নাই, টাকাও দেয় না।

তারাকান্দা, Mymensingh 2 September 2026 1 people confirmed this 0 views
Paid Education Office ৳3.0K

MPO এর আবেদন

NTRCA এর মাধ্যমে একটা স্কুলে সুপারিশ প্রাপ্ত হই । তখন MPO এর জন্য আবেদন করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ২০০০ টাকা ঘুষ দিতে হয়েছে যদিও দাবি ছিল ৩০০০ টাকা।

উপজেলা: মতলব দক্ষিণ , জেলা: চাঁদপুর, Chattogram 2 September 2026 5 people confirmed this 1 views
Paid Education Office ৳500

কলেজ এর টিসি

এক কলেজ থেকে অন্য কলেজ এ যাওয়ার সময় টিসি এর আবেদন এর রচিদ দিতে ঘুষ দিতে হয়ছে

উত্তরা, ঢাকা, Dhaka 2 September 2026 1 people confirmed this 1 views
Refused Education Office ৳4.0K

ssc and hsc certificate correction

আমি নভেম্বরে 2025 সালে ssc and hsc certificate correction এর জন‍্য অনলাইন আবেদন করি পরে ২৬|৭|২০২৬ 2.15Pm এ মিটিং ডাকা হয় ঐখানে নিচে ফটোকপির দোকানে একজন আমার কাছে ঘুষ চায় আমাকে বলে ৪০০০ টাকা দেয়ার কথা এবং বোর্ড মিটিং এ উপস্থিত যারা আছে তাদের কাছে আমার id সিরিয়াল নাম্বার দেয়া আছে। আমি টাকা দেইনি। আমার কাগজপত্র সব জমা দিয়েছি বোর্ড রুমে।

ঢাকা, Dhaka 2 September 2026 1 people confirmed this 1 views
Paid Education Office ৳1.0K

সার্টিফিকেট উঠানো

আমার সার্টিফিকেট হাড়িয়ে যায, সার্টিফিকেট উঠানোর জন্য ঢাকা শিক্ষা বোর্ডে গেলে ঐখানে কর্মরত এক জন আমার কাজ থেকে ১০০০/- টাকা ঘুস নেন।

ঢাকা, Dhaka 2 September 2026 1 people confirmed this 1 views
Paid Education Office ৳25.0K

এমপিওকরণ

প্রথমেই বলে নেই শিক্ষা অফিসে সরাসরি কোন টাকা দেই নাই।হেডমাস্টার বাধ্য করেছে। যেহেতু অপশন ছিলো না কাজেইএই অপশন চয়েস করেছি।হেড মাস্টার ম্যানেজিং কমিটির যে সমন্বয় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আছে তার জঘন্যতম আচরণের বহিঃপ্রকাশ হলো ঘুষ।এরা নিজেরা অযোগ্য বলে যোগ্য লোক কেন টাকা ছাড়া চাকরি পাবে, মানতে পারে না।একরকম ঘাড়ে পাড়া দিয়ে টাকা আদায় করেছে ম্যানেজিং কমিটি আর হেড মাস্টার।বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজগুলোতে এ অত্যাচার অসহনীয়।

শহর, Rangpur 2 September 2026 3 people confirmed this 0 views
Paid Education Office ৳5.0K

একাডেমিক ট্রান্স মিট

একাডেমিক প্রশংসা পএ নেওয়ার জন্য টাকা দাবি করেছিল

চট্টগ্রাম পটিয়া, Chattogram 2 September 2026 2 people confirmed this 1 views
Paid Education Office ৳30.0K

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর ও কল্যান এর ভাতার জন্য

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর ও কল্যান এর ভাতার জন্য আবেদন করার পরে ৩০০০০ টাকা পরিশোধ করার মাধ্যমে টাকা পেয়েছি।

ঢাকা, Dhaka 2 September 2026 1 people confirmed this 1 views
Refused Education Office ৳2.0K

সার্টফিকেট এটেস্টেশন

উচ্চশিক্ষার জন্য সার্টফিকেট এটেস্টেশন করতে গেলে শিক্ষা অধিদপ্তরের সামনের গার্ড ২০০০ টাকার বিনিময়ে ১ ঘন্টার বিনিময়ে সার্টিফিকেট এটেস্টেশনের জন্য অফার করে।

ঢাকা, Dhaka 2 September 2026 1 people confirmed this 1 views
Paid Education Office ৳250.0K

বদলি জনিত,, এক বিভাগ থেকে অন্য বিভাগ

২.৫ বছর যাবৎ ১৫ থেকে ২০ বার স্বাভাবিক ভাবে আবেদন করে ও বদলি হতে পারিনি,,, শেষে বাদ্য হয়ে শিক্ষা ভবনের ডিজি এবং ডিডিরা,,, টিচারের মাধ্যমে,, পিউনের মাধ্যমে,, অন্যান্য শিক্ষক প্রতিনিধির মাধ্যমে টাকা নেওয়া হয়,,, আমি ২.৫ লক্ষ টাকা দিয়ে বদলি হতে বাদ্য হয়েছি,,, কারণ আমার নিজ জেলা থেকে ৯ ঘন্টা লাগে কর্মস্থলে যেতে।

ঢাকা, Dhaka 2 September 2026 2 people confirmed this 1 views
Paid Education Office ৳1.0K

বাংলাদেশ কর্মচারী কল্যান ট্রাস্ট এ সাধারণ চিকিৎসার জন্য আবেদন।

বাংলাদেশ কর্মচারী কল্যান ট্রাস্ট এ সাধারণ চিকিৎসার জন্য আবেদন করতে বলেছিলাম।অফিস সহকারীকে বিনিময়ে ১০০০ টাকা নিবে।

জয়পুরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সদর জয়পুরহাট।, Rajshahi 2 September 2026 2 people confirmed this 1 views
Refused Education Office ৳300.0K

শিক্ষক বদলী

এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলী জন্য আবেদন করতে গেলে জেলা শিক্ষা অফিস থেকে ৩০০০০০ টাকা দাবি করে। ইতিপূর্বে অনলাইনের মাধ্যমে কোন ঘুষ লাগতো না। আমি তাদের দাবি সরাসরি প্রত্যাখান করেছি।

মুন্সীগঞ্জ, Dhaka 2 September 2026 0 people confirmed this 1 views
Paid Education Office ৳1.2K

পিটিআই জয়দেবপুর শাখা, গাজীপুর

পিটিআই জয়দেবপুর একটি সরকারি প্রাইমারি স্কুল, সেখানে তাঁরা ১১২০ টাকা করে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণির প্রতিটি শিক্ষাথী থেকে নেয় আয়া- পিয়ন- ঝাড়ুদার এদেরকে নাকি বেতন দিতে হবে তাঁরা পরিস্কার এর কাজ করে এজন্য। সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২৫ টাকা করে নিচ্ছে আবারও নিচ্ছে, তাঁরা বলচে প্রজেক্ট শেষ সরকারি এটা বলে। অথচ পিটিআই সম্পুর্নভাবে সরকারি প্রাইমারি স্কুল।। আমরা অভিভাবক রা এ টাকা দিতে বাধ্য হচ্ছি। এর সমাধান চাই আমরা।

জয়দেবপুর, গাজীপুর, Dhaka 2 September 2026 1 people confirmed this 1 views
Refused Education Office ৳1.00M

পেনশন এর টাকা

আমার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষক বরমি উচ্চ বিদ্যালয় থেকে রিটায়ার্ড হয়েছেন, তার পেনশনের টাকা উঠানোর জন্য বি এন পি নেতাকে ২ লাখ টাকা ঘুষ দিতে হবে। স্যার বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ভর্তি আছেন,তাহার ওপেন হার্ট সার্জারী হবে। স্যার বললেন তিনি ঘুষ দিয়ে এই টাকা নেবেন না।

শ্রীপুর, গাজীপুর।, Dhaka 2 September 2026 0 people confirmed this 1 views
Refused Education Office ৳3.0K

ম্যানেজিং কমিটি অনুমোদন

রাজশাহী শিক্ষা বোর্ডে টাকা ছাড়া কোন ম্যানেজিং কমিটির অনুমোদন হয় না। টাকা না দিলে মাসের পর মাস ফেলিয়া রাখে।

নওগাঁ, Rajshahi 2 September 2026 1 people confirmed this 1 views
Paid Education Office ৳1.0K

সনদ যাচাই

প্রথমে আমি আমার আবেদনপত্র জমা দিই এবং তারা আমাকে জানায় যে দুদিন পর তা সংগ্রহ করতে পারব। দুদিন পর আমি সেখানে যাই, কিন্তু তখনও সেটি যাচাই করা হয়নি; তখন আমাকে পরদিন আসতে বলা হয়। পরদিন গিয়েও দেখি কাজটির কোনো সুরাহা হয়নি এবং আমার ফাইলটি তার ডেস্কে আগের মতোই পড়ে আছে। আমি জানতে চাইলাম কেন আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে। এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যেই যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করার বিনিময়ে তিনি ১০০০ টাকা দাবি করলেন।

সিলেট, Sylhet 2 September 2026 5 people confirmed this 1 views